কাজী মোস্তাফিজুর রহমান, যশোর জেলা প্রতিনিধি
২৭ জুলাই ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যশোরে মহাসড়কে বিজিবির অভিযান, ১ কোটি ৪১ লাখ টাকার স্বর্ণসহ আটক ১

যশোর-নড়াইল মহাসড়কে একটি বিশেষ দূরপাল্লার অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৪১ লাখ টাকা মূল্যের স্বর্ণের বারসহ এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২৬ জুলাই ২০২৬) ভোর সাড়ে ৪টার দিকে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি বিশেষ টহল দল গোপন তথ্যের ভিত্তিতে যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক ব্যক্তির নাম সুমন মন্ডল (৪০), তিনি নারায়ণগঞ্জের বাসিন্দা।

বিজিবি সূত্রের তথ্য মতে, আটক সুমনের দেহ তল্লাশি করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬৮০ গ্রাম ওজনের ৪টি পূর্ণাঙ্গ ও ১টি খণ্ডিত স্বর্ণের বার উদ্ধার করা হয়। একই সাথে তার ব্যবহৃত মোবাইল ফোন, হাতঘড়ি এবং নগদ ৭ হাজার ৮৭৫ টাকা জব্দ করা হয়েছে। সব মিলিয়ে জব্দকৃত মালামালের মোট আনুমানিক আর্থিক মূল্য ১ কোটি ৪১ লাখ ৩৩ হাজার ১৭৫ টাকা (শুধুমাত্র স্বর্ণের মূল্য ১ কোটি ৪০ লাখ ৯৯ হাজার ৮০০ টাকা)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি সুমন জানান, উদ্ধার হওয়া স্বর্ণের চালানটি তিনি ঢাকা থেকে সংগ্রহ করে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচার করার উদ্দেশে নিয়ে যাচ্ছিলেন।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্ত দিয়ে স্বর্ণ পাচার প্রতিরোধে বিজিবির কঠোর গোয়েন্দা নজরদারি ও জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। আটক আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০