গোলাম কিবরিয়া, বোয়ালিয়া {রাজশাহী} প্রতিনিধি
২৬ জুলাই ২০২৬, ৯:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তানোরে জমি নিয়ে বিরোধে বর্গাচাষীর পা হাতুড়ি দিয়ে পিটিয়ে ভাঙল প্রতিপক্ষ

রাজশাহীর তানোরে জমি সংক্রান্ত বিরোধের জেরে শামিম আলী (৪৫) নামে এক বর্গাচাষীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে পা ভেঙে দিয়েছে প্রতিপক্ষরা।

উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর বাজারে প্রকাশ্যে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত শামিমকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি উপজেলার কচুয়া জিতপুর গ্রামের আশরাফ আলীর ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কৃষ্ণপুর গ্রামের পল্লী চিকিৎসক মুনসুর রহমানের ৭ বিঘা জমি দীর্ঘদিন ধরে বর্গা চাষ করে আসছেন শামিম। ওই জমি নিয়ে আতাউর রহমানের ছেলে রায়হান ও এমদাদের সঙ্গে আদালতে মামলা চলমান রয়েছে এবং তাদের বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞাও রয়েছে। আদালতের আদেশ অমান্য করে সম্প্রতি ওই জমিতে রোপা আমন ধান রোপণ করায় শামিমের ওপর ক্ষুব্ধ হয় প্রতিপক্ষ।

শনিবার কৃষ্ণপুর হাটে বাজার করতে গেলে শামিমকে একা পেয়ে রায়হান ও এমদাদ পূর্ব পরিকল্পিতভাবে হাতুড়ি দিয়ে হামলা চালায়। এতে তার পা ভেঙে যায় এবং তিনি রক্তাক্ত হন। পরে উপস্থিত জনতা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

জমির মালিকের স্বজনরা জানান, আদালতে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গায়ের জোরে জমি দখলের চেষ্টা করছে প্রতিপক্ষ এবং অন্যায়ভাবে বর্গাচাষীকে পিটিয়ে আহত করেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ ও মামলার প্রস্তুতি চলছে।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ জানান, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই যোদ্ধা সুজনের নবজাতক কন্যার জন্য উপহার, তারেক রহমানের পক্ষ থেকে পৌঁছাল শুভেচ্ছা

ফুলতলায় ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শিরোমণি শাখার গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

অন্ধ স্ত্রীকে হাত ধরে রাস্তায় রাস্তায় ঘুরে সাহায্য চান ৭০ বছরের বৃদ্ধ ছাইদুল!

মৈনট-গোপালপুর নৌঘাটে লাইফ জ্যাকেট ছাড়াই যাত্রী পারাপার, অতিরিক্ত যাত্রী বহনে বড় দুর্ঘটনার শঙ্কা!

বাগেরহাটে ১০ লাখ টাকার ১১টি চোরাই গরুরসহ পিকআপ উদ্ধার, গ্রেফতার ৩

মীরসরাইয়ে পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীকে কুপিয়ে গুরুতর জখম, আশঙ্কাজনক অবস্থায় চমেকে ভর্তি

সুন্দরগঞ্জে এসকেএস ফাউন্ডেশনের উদ্যোগে ‘ডিআরআর’ চ্যাম্পিয়নদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

v9p2ltlk28hluj0

ভেলাগুড়িতে হার্ডওয়্যার ব্যবসার আড়ালে মাদকের কারবার, অভিযোগের তীরে মদন ও ইউপি সদস্য!

নওগাঁয় বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি জুয়েল ও সম্পাদক মোসলেম

১০

মোড়লঘাট খেয়া পারাপারে চরম অনিয়ম ও দূরব্যবহার: দায় কার, ইজারাদার নাকি প্রশাসনের?

১১

মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের বিরুদ্ধে যুবদল নেতা আনারুলের সংবাদ সম্মেলন

১২

দৌলতপুর বিএল কলেজ রোডে বালুর ট্রাকের দৌরাত্ম্য, চরম ভোগান্তিতে হাজারো শিক্ষার্থী ও পথচারী

১৩

ফরিদপুরে এআইভিত্তিক ফ্রিল্যান্সিং কোর্সের ভর্তি পরীক্ষা সম্পন্ন, ২৫ আসনের বিপরীতে ৪০০ আবেদন

১৪

প্রেমের টানে সুদূর চীন থেকে নেত্রকোনায় তরুণ, লিজাকে বিয়ে করে মুসলিম হলেন ওয়্যাং সুলিন

১৫

রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ তিলোত্তমার দায়িত্ব হস্তান্তর ও নতুন বছরের প্রথম সভা অনুষ্ঠিত

১৬

২০০ টাকা হাতে দিয়ে খর্ণিয়া বাজারে ১২ বছরের সন্তানকে ফেলে পালাল সৎমা!

১৭

ফরিদপুরে ৮৭ হাজার হেক্টরে পাটের আবাদ, উৎপাদনের লক্ষ্যমাত্রা ২ লাখ মেট্রিক টন

১৮

সুন্দরবনের অস্তিত্ব রক্ষায় বাঘ সংরক্ষণের বিকল্প নেই: বিশ্ব বাঘ দিবসে আহ্বান

১৯

ঢাকায় সয়াবিন তেলে সর্বোচ্চ মাইক্রোপ্লাস্টিক মিলল তেজগাঁওয়ের খোলা বাজারে

২০