নারায়ণগঞ্জ সংবাদদাতা, কালান্তর নিউজ
২৪ জুলাই ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিদ্ধিরগঞ্জে বিয়ের চাপ দেওয়ায় হত্যা গার্মেন্টস কর্মী সাদিয়াকে, গ্রেপ্তার প্রেমিক

বিয়ের জন্য চাপ দেওয়াকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গার্মেন্টস কর্মী সাদিয়া আক্তারকে (২৩) শ্বাসরোধে হত্যা করার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

ঘটনার ১০ দিনের মধ্যে প্রযুক্তির সহায়তায় তদন্ত চালিয়ে মূল আসামি আব্দুর রাজ্জাক ওরফে আরিয়ানকে (২৫) ঢাকা কেরানীগঞ্জের জিনজিরা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তিনি আদালতে ১৬৪ ধারায় স্বেচ্ছায় দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে পিবিআই নারায়ণগঞ্জ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ।

পিবিআই জানায়, আসামি রাজ্জাক নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে সাদিয়ার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরবর্তীতে সাদিয়া আগের স্বামীকে তালাক দিয়ে রাজ্জাকের সাথে সিদ্ধিরগঞ্জে ভাড়া বাসায় স্বামী-স্ত্রীর পরিচয়ে বসবাস শুরু করেন। ঘটনার দিন সাদিয়া রাজ্জাককে আনুষ্ঠানিক বিয়ের জন্য চাপ দিলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রাজ্জাক গলা টিপে সাদিয়াকে হত্যা করে এবং ব্যবহৃত মোবাইল ফোন ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।

অভিযানকালে আসামির কাছ থেকে নিহত সাদিয়ার মোবাইল ফোন, ঘটনায় ব্যবহৃত ক্যাপ এবং বিক্রি করে দেওয়া স্বর্ণালংকার উদ্ধার করেছে পিবিআই।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০