মুহিবুর রহমান, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
২৪ জুলাই ২০২৬, ১:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভূরুঙ্গামারীতে জাল সনদে শিক্ষক নিয়োগ, মাদ্রাসা সুপার গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাল সনদে শিক্ষক নিয়োগ দেওয়ার অভিযোগে কামাত আঙ্গারীয়া দাখিল মাদ্রাসার সুপার সাইদুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, সাইদুর রহমান ভুয়া ও জাল সনদ ব্যবহার করে নিজ মাদ্রাসায় একজন শিক্ষক নিয়োগ দেন। এই অনিয়মের বিরুদ্ধে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি জনস্বার্থে কুড়িগ্রাম আদালতে মামলা দায়ের করেন। আদালত বিষয়টি সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। তদন্ত শেষে সিআইডি সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন জমা দিলে সাইদুর রহমানের বিরুদ্ধে সমন জারি করা হয়।

তবে আদালতের সমন তোয়াক্কা না করে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারক। সেই ওয়ারেন্টের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাইদুর রহমান এর আগেও নিয়োগ জালিয়াতির মামলায় গ্রেফতার হয়েছিলেন। নিজের অপকর্ম ঢাকতে তিনি নিজেকে ‘দৈনিক শিরোমণি’ নামক একটি পত্রিকার সাংবাদিক হিসেবে পরিচয় দিতেন।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন জানান, আদালতের ওয়ারেন্টের ভিত্তিতে সাইদুর রহমানকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০