লোকমান হোসেন, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
২৩ জুলাই ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইউপি চেয়ারম্যানের ভিডিও ভাইরাল: তদন্তে ধীরগতিতে ক্ষোভ

সিলেটের জৈন্তাপুর উপজেলার ১ নম্বর নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলীর মাদক সেবনের ভিডিও ভাইরাল হওয়ার পর তদন্ত কার্যক্রমে ধীরগতির অভিযোগ উঠেছে। ঘটনার এতদিন পার হলেও তদন্ত কমিটি প্রতিবেদন জমা না দেওয়ায় স্থানীয় জনমনে চরম ক্ষোভ ও কৌতূহল বাড়ছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে চেয়ারম্যান ইন্তাজ আলীর ইয়াবা ও গাঁজা সেবনের কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে। শুরুতে বিষয়টি এআই (AI) প্রযুক্তির কারসাজি বলে দাবি করেছিলেন চেয়ারম্যান। তবে একাধিক স্বতন্ত্র ফ্যাক্ট-চেকিং সংস্থা পরীক্ষা-নিরীক্ষা শেষে ভিডিওগুলো শতভাগ আসল বলে নিশ্চিত করেছে। এ ঘটনার পর উপজেলা প্রশাসন ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করলেও এখনো চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি।

এদিকে দীর্ঘ সময় পার হলেও তদন্ত শেষ না হওয়া এবং অভিযুক্ত চেয়ারম্যানের বিরুদ্ধে দলীয়ভাবে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়ায় ক্ষুব্ধ স্থানীয় সচেতন মহল ও মাদকমুক্ত যুবসমাজ। বিএনপি কোনো আনুষ্ঠানিক বক্তব্য না দেওয়ায় গুঞ্জন আরও জোরালো হচ্ছে। স্থানীয়দের দাবি, কোনো মাদকাসক্ত ব্যক্তি জনপ্রতিনিধির পদে থাকতে পারেন না। তারা দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সঠিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভিডিওর উৎস ও সত্যতা যাচাই প্রক্রিয়া এখনো চলমান। তদন্ত প্রতিবেদন জমা হওয়ার পর আইনানুগ সিদ্ধান্ত নেওয়া হবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০