লোকমান হোসেন, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
২১ জুলাই ২০২৬, ৯:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জৈন্তাপুরে বেপরোয়া চোরাচালানবাহী যান; শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

সিলেটের জৈন্তাপুর উপজেলার চতুল বাজার থেকে দরবস্ত বাজার এবং সিলেট-তামাবিল মহাসড়কে দিনের বেলায় প্রকাশ্যে বেপরোয়া গতিতে চলাচলকারী চোরাচালানবাহী যানবাহনের কারণে কোমলমতি শিক্ষার্থী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

এলাকাবাসীর অভিযোগ, উক্ত সড়কের উভয় পাশে চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি উচ্চ বিদ্যালয় এবং একাধিক মাদ্রাসা রয়েছে। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত শত শত শিক্ষার্থী এ সড়ক দিয়ে যাতায়াত করে। কিন্তু চোরাচালানবাহী দ্রুতগতির গাড়ির ধাক্কায় প্রায় প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে এবং বেশ কয়েকজন শিক্ষার্থী ও পথচারী ইতোমধ্যে আহত হয়েছেন।

স্থানীয়দের দাবি, দিনের বেলায় প্রকাশ্যে চোরাচালানবাহী যানবাহন চলাচল করলেও প্রশাসনের কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়ছে না। সম্প্রতি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী চোরাচালানের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেও বাস্তবে পরিস্থিতির কোনো উন্নতি হয়নি; বরং এর প্রকোপ আরও বেড়েছে।

এমতাবস্থায়, শিক্ষার্থী ও পথচারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এবং সড়কে চোরাচালানবাহী যান চলাচল বন্ধে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) আশু হস্তক্ষেপ চেয়েছে এলাকাবাসী। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে সাধারণ জনগণকে সাথে নিয়ে শান্তিপুর্ণ কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Ghost of Yotei for PC Crack Status Repack

Lumion 2025 Portable + Serial Key Windows 11 (x86x64) Final Reddit

ফতুল্লায় ১৫১০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পুরানগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতভাগ সাফল্য

পত্নীতলায় ৬৫ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিরলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের উপবৃত্তি ও উপহার বিতরণ

দিনাজপুরে ৭ অসুস্থ পুলিশ সদস্যকে আর্থিক অনুদান প্রদান

শিবগঞ্জে অনিয়মের দায়ে পাঁচ ওষুধের দোকানকে জরিমানা

দিনাজপুরে ভুয়া বিসিএস ক্যাডার অফিসার আটক

‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা ও পথসভার আয়োজন; সংবাদ সম্মেলনে জানাল জেলা এনসিপি

১০

পার্বতীপুরে বৃক্ষরোপণ ঘিরে উত্তেজনা, মুখোমুখি কৃষক ও বন বিভাগ

১১

আমি: মুন্নি খাতুনের বিশেষ আত্মানুভূতির কবিতা

১২

শ্যামনগরে জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে লিডার্সের অবহিতকরণ সভা

১৩

পাহাড়ি ও অনগ্রসর জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে

১৪

জামায়াত এমপির বিয়ে নিয়ে গোমর ফাঁস করলেন কাজী

১৫

বরাদ্দ ৬ লাখ, পরিদর্শন কক্ষ তৈরিতে ১৬ লাখ

১৬

কুশলা ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সবুজ ফকির

১৭

জৈন্তাপুরে বেপরোয়া চোরাচালানবাহী যান; শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

১৮

সুন্দরবনে ৩০ কেজি হরিণের মাংসসহ পাচারকারী আটক

১৯

ফতুল্লায় নদীতে গোসল করতে নেমে ব্যক্তির মৃত্যু

২০