মুহিবুর রহমান, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
২১ জুলাই ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনার পরাজয় মেনে নিতে না পেরে কুড়িগ্রামে ২ যুবকের মাথা ন্যাড়া, দল ছাড়ার ঘোষণা!

বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনার পরাজয় মেনে নিতে না পেরে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার দুই তরুণ প্রকাশ্যে মাথা ন্যাড়া করে আর্জেন্টিনা দলের চিরতরে সমর্থন ছাড়ার ঘোষণা দিয়েছেন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উপজেলার ছিনাই ইউনিয়নের মীরের বাড়ি এলাকায়। দল ছাড়ার ঘোষণা দেওয়া দুই তরুণ হলেন ওই এলাকার বাসিন্দা রোমান ও আল আমিন।

সোমবার (২০ জুলাই) দুপুরে স্থানীয় শত শত মানুষের উপস্থিতিতে প্রকাশ্যে মাথা ন্যাড়া করে তারা ভবিষ্যতে আর কখনও আর্জেন্টিনার সমর্থন করবেন না বলে আনুষ্ঠানিক ঘোষণা দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোমান ও আল আমিন দীর্ঘদিন ধরেই ল্যাটিন আমেরিকার দল আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের একনিষ্ঠ ও অন্ধ সমর্থক হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। সদ্য সমাপ্ত বিশ্বকাপ উপলক্ষে তারা নিজেদের বাড়ি ও আশপাশে আর্জেন্টিনার বিশাল পতাকা টানিয়েছিলেন। নিয়মিত জার্সি পরে প্রতিটি ম্যাচে দলকে উৎসাহ দিয়েছেন এবং ফাইনালকে ঘিরে বিশাল শিরোপা উদযাপনেরও প্রস্তুতি নিয়েছিলেন তারা।

কিন্তু জমজমাট ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে আর্জেন্টিনার পরাজয়ের পর তাদের সেই আকাশচুম্বী উচ্ছ্বাস মুহূর্তেই চরম হতাশায় রূপ নেয়। খেলা শেষ হওয়ার সাথে সাথেই তারা স্থানীয়দের সামনে ঘোষণা দেন যে, প্রিয় দলের এমন পরাজয়ের ক্ষোভে পরদিন তারা মাথা ন্যাড়া করে আর্জেন্টিনার সমর্থন ছেড়ে দেবেন। নিজের দেওয়া সেই ঘোষণামতো সোমবার দুপুরে তারা প্রকাশ্যে মাথা ন্যাড়া করেন। এ ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে পুরো জেলা জুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

স্থানীয় যুবক আল মাসুদ বলেন, “ফুটবলকে ঘিরে এমন পাগলাটে আবেগ এর আগে আমাদের এলাকায় খুব একটা দেখা যায়নি। এটি মূলত প্রিয় দলের পরাজয়ে তাদের চরম হতাশার বহিঃপ্রকাশ। তবে খেলাধুলাকে কেন্দ্র করে অতিরিক্ত আবেগ প্রকাশ করা ঠিক নয়।”

এ বিষয়ে ক্ষুব্ধ দুই তরুণ রোমান ও আল আমিন বলেন, “আমরা আর্জেন্টিনার কঠোর সমর্থক ছিলাম। নিজের পকেটের টাকা খরচ করে জার্সি ও পতাকা কিনেছি। টুর্নামেন্টের শুরু থেকে অন্য দলের সমর্থকদের সঙ্গে বুক উঁচিয়ে তর্ক-বিতর্ক করেছি। কিন্তু শেষ পর্যন্ত ফাইনালের মতো ম্যাচে দল এভাবে হেরে যাওয়ায় আমাদের মন ভেঙে গেছে। তাই ক্ষোভ ও দুঃখ থেকে আর্জেন্টিনার সমর্থন চিরতরে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।”

রাজারহাটের এই দুই তরুণের ব্যতিক্রমী ও অদ্ভুত প্রতিবাদ ইতোমধ্যে স্থানীয়ভাবে আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ফুটবলপ্রেমীদের এই চরম আবেগঘন ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও নেটিজেনদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০