সুজন চন্দ্র দাস, কালীগঞ্জ {গাজীপুর} প্রতিনিধি
২০ জুলাই ২০২৬, ৯:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শীতলক্ষ্যা নদীর পাড় দখল করে পরিবেশ দূষণ: কালীগঞ্জে প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীর পাড় দখল করে টায়ার পুড়িয়ে ঝুঁকিপূর্ণ বর্জ্য উৎপাদনের মাধ্যমে পরিবেশ দূষণের দায়ে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

গত রবিবার (১৯ জুলাই ২০২৬) কালীগঞ্জ উপজেলার উত্তর সোম এলাকায় অবস্থিত ‘ইউরিনকো বাংলাদেশ’ নামক প্রতিষ্ঠানে এই বিশেষ অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জাকিয়া সরওয়ার লিমা।

আদালত সূত্রে জানা গেছে, নদী দখল ও টায়ার পুড়িয়ে পরিবেশের মারাত্মক ক্ষতি করার অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ৬(গ) ও ১৫(১) ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়। পরে শুনানির মাধ্যমে দোষী সাব্যস্ত করে প্রতিষ্ঠানটিকে নগদ ১,০০,০০০ (এক লক্ষ) টাকা জরিমানা করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন গাজীপুর পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার মো. মকবুল হোসেন। এছাড়া বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্বে ছিলেন আল আমিন। পরিবেশের ক্ষতি সাধন এবং জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ যেকোনো অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট দপ্তর থেকে জানানো হয়েছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফতুল্লায় নদীতে গোসল করতে নেমে ব্যক্তির মৃত্যু

আগামী বছরের হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন খরচ ৫০৫৬৪৮ টাকা

মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ

প্রতিবন্ধী ভাতার কথা বলে টাকা নিয়ে এনজিওকর্মী উধাও

জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের কড়া অভিযোগ

নারায়ণগঞ্জে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর

প্রতিশ্রুতি দিয়েও আইডি না দেওয়ায় অনলাইন পত্রিকার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ

ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ; আবেদন ৩১ জুলাই পর্যন্ত

জামালপুরেই বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধনে সাবেক ছাত্রদল নেতার আহ্বান

পানের প্রতীক দেখে চেনা যাবে মোহনপুরের ঐতিহ্য: জেলা প্রশাসক

১০

দিনাজপুরে জেলা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

১১

শহীদ ওয়াসিম আকরামের আত্মত্যাগ জুলাই আন্দোলনে নতুন মোড় এনে দেয়: কাজী সাইমুম

১২

হাতীবান্ধায় জাহাঙ্গীরের বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ; নিউজ ঠেকাতে সাংবাদিককে অর্থের প্রস্তাব!

১৩

কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের নতুন ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

১৪

আর্জেন্টিনার পরাজয় মেনে নিতে না পেরে কুড়িগ্রামে ২ যুবকের মাথা ন্যাড়া, দল ছাড়ার ঘোষণা!

১৫

বিরামপুরে মানব পাচার ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত

১৬

কোটালীপাড়ায় ৩ লাখ টাকা চাঁদা না দেওয়ায় আইসক্রিম ব্যবসায়ীর বাড়ি ও কারখানা ভাঙচুর, প্রাণনাশের হুমকি

১৭

শীতলক্ষ্যা নদীর পাড় দখল করে পরিবেশ দূষণ: কালীগঞ্জে প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

১৮

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর জাহাজ থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৯

কুয়েটে সিএসই বিভাগের ২০২০ ব্যাচের বিদায় ও ২০২৫ ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত

২০