সাদ্দাম হোসাইন, বেলকুচি {সিরাজগঞ্জ} প্রতিনিধি
২০ জুলাই ২০২৬, ৫:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বেলকুচিতে মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের ডাক দিলেন এমপি আমিরুল ইসলাম খান

“আসুন মাদকে না বলি, মাদক মুক্ত সমাজ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় মাদক নির্মূল ও আইন-শৃঙ্খলার উন্নয়নে জোরালো সামাজিক আন্দোলনের ওপর গুরুত্বারোপ করেছেন স্থানীয় সংসদ সদস্য জনাব আমিরুল ইসলাম খান আলিম।

আজ ২০শে জুলাই (সোমবার) বেলকুচি উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত ‘উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। সভাটিতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরিন জাহান।

সভায় উপজেলার মাদক সমস্যার ভয়াবহতা ও বর্তমান চিত্র তুলে ধরে সংসদ সদস্য আমিরুল ইসলাম খান বলেন, “মাদক আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। শুধু আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার পক্ষে সমাজ থেকে মাদক পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এজন্য শিক্ষক, অভিভাবক, মসজিদের ইমাম, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনসহ সর্বস্তরের মানুষের সমন্বিত ও সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।”

তিনি তাঁর বক্তব্যে আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, এলাকায় যারা মাদক ব্যবসার সাথে জড়িত, দ্রুত তাদের তালিকা তৈরি করে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকমুক্ত ও নিরাপদ বেলকুচি গড়তে সমাজের প্রতিটি স্তর থেকে সচেতনতা তৈরির লক্ষ্যে তিনি মাঠ পর্যায়ে নিয়মিত সমন্বয় সভা করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

সভায় উপজেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতির লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় সভায় আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য মোঃ গোলাম আযম, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ বনি আমিন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০