পলাশ পাল, বারহাট্টা {নেত্রকোনা} প্রতিনিধি
১৯ জুলাই ২০২৬, ৮:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে আর্জেন্টিনা ফাইনালে ওঠায় ২ লাখের মহিষ জবাই; বিশ্বকাপ ঘিরে ব্যাপক উম্মাদনা

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচে প্রিয় দল আর্জেন্টিনা উন্নীত হওয়ায় নেত্রকোণার দুর্গাপুরে সমর্থকদের মাঝে এক অভূতপূর্ব ও ব্যতিক্রমী আনন্দ উৎসবের আমেজ বিরাজ করছে। আর্জেন্টিনার ফাইনাল খেলাকে স্মরণীয় করে রাখতে ২ লাখ টাকা ব্যয়ে একটি আস্ত মহিষ কিনে জবাই করেছেন স্থানীয় সমর্থকরা।

দুর্গাপুর পৌরসভার ২ নং ওয়ার্ডের মার্কাস রোড একতা সমিতির উদ্যোগে এই ব্যতিক্রমী আনন্দ উৎসবের আয়োজন করা হয়েছে। আর্জেন্টিনা ফাইনালে ওঠার খুশিতে আজ দিনভর পুরো দুর্গাপুর জুড়েই এক উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে।

আয়োজকরা জানান, প্রিয় দল ফাইনালে ওঠায় তারা এই বিশেষ উদযাপনের সিদ্ধান্ত নেন। আজ রাতে বড় পর্দায় ফাইনাল খেলা দেখার পাশাপাশি পুরো এলাকার মানুষের জন্য এই মহিষের মাংস দিয়ে এক মহা ভুরিভোজের আয়োজন করা হয়েছে। খেলা শুরুর আগে থেকেই ভুরিভোজ ও উৎসবকে কেন্দ্র করে স্থানীয় আর্জেন্টিনা সমর্থকদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা যাচ্ছে।

ব্যতিক্রমী ও ব্যয়বহুল এই আয়োজনটি পুরো উপজেলা জুড়েই বেশ চাঞ্চল্য ও আলোচনার জন্ম দিয়েছে। অন্যান্য দলের সমর্থকরাও এই বড় আয়োজন দেখতে ভিড় করছেন।

আয়োজক ও আর্জেন্টিনা সমর্থকদের একটাই প্রত্যাশা—আজকের স্বপ্নের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে দারুণ জয় ছিনিয়ে আনবে এবং পরম আরাধ্য বিশ্বকাপ শিরোপাটি ঘরে তুলবে প্রিয় দল আর্জেন্টিনা। ম্যাচটিকে ঘিরে দুর্গাপুরের আনাচে-কানাচে এখন কেবলই আকাশি-সাদা উন্মাদনা।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর

প্রতিশ্রুতি দিয়েও আইডি না দেওয়ায় অনলাইন পত্রিকার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ

ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ; আবেদন ৩১ জুলাই পর্যন্ত

জামালপুরেই বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধনে সাবেক ছাত্রদল নেতার আহ্বান

পানের প্রতীক দেখে চেনা যাবে মোহনপুরের ঐতিহ্য: জেলা প্রশাসক

দিনাজপুরে জেলা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

শহীদ ওয়াসিম আকরামের আত্মত্যাগ জুলাই আন্দোলনে নতুন মোড় এনে দেয়: কাজী সাইমুম

হাতীবান্ধায় জাহাঙ্গীরের বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ; নিউজ ঠেকাতে সাংবাদিককে অর্থের প্রস্তাব!

কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের নতুন ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

আর্জেন্টিনার পরাজয় মেনে নিতে না পেরে কুড়িগ্রামে ২ যুবকের মাথা ন্যাড়া, দল ছাড়ার ঘোষণা!

১০

বিরামপুরে মানব পাচার ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত

১১

কোটালীপাড়ায় ৩ লাখ টাকা চাঁদা না দেওয়ায় আইসক্রিম ব্যবসায়ীর বাড়ি ও কারখানা ভাঙচুর, প্রাণনাশের হুমকি

১২

শীতলক্ষ্যা নদীর পাড় দখল করে পরিবেশ দূষণ: কালীগঞ্জে প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

১৩

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর জাহাজ থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৪

কুয়েটে সিএসই বিভাগের ২০২০ ব্যাচের বিদায় ও ২০২৫ ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত

১৫

সংস্কারের অভাবে সৌন্দর্য হারাচ্ছে সাতক্ষীরার বিখ্যাত ‘আকাশলীনা ইকো-ট্যুরিজম সেন্টার’

১৬

নাগেশ্বরীতে সালিশের মাধ্যমে জমির বিরোধ নিষ্পত্তি; পৈত্রিক জমি ফেরত পেলেন আবু সিদ্দিক

১৭

জগদল ইউনিয়নকে দুর্নীতিমুক্ত ও আধুনিক করতে চান সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সজীব শিকদার

১৮

নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদনের ২৪ ঘণ্টার মধ্যেই গোদাগাড়ীর ব্যবসায়ী আজাদ গ্রেপ্তার

১৯

বরগুনায় শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে প্রধান শিক্ষকদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময়

২০