মাফিকুল ইসলাম, ফুলবাড়ী {দিনাজপুর} প্রতিনিধি
১৮ জুলাই ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হিলিতে স্মার্ট উদ্যোক্তা ফোরামের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

“লক্ষ্য মোদের কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্বহীন সমাজ, আত্মনির্ভরশীলতা, স্বচ্ছতা ও ঐক্যবদ্ধ আমরা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় স্মার্ট উদ্যোক্তা ফোরামের উদ্যোগে এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) সকালে হাকিমপুর মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে বিভিন্ন জাতের ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা এক্সিকিউটিভ রোমেনা আক্তার মনি। তিনি তাঁর বক্তব্যে বলেন, “স্মার্ট উদ্যোক্তা ফোরাম একটি মানবিক ও সামাজিক সংগঠন। এই সংগঠনটি স্থানীয় পর্যায়ে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি, আত্মনির্ভরশীল সমাজ গঠন, অসহায়দের মানবিক সহায়তা প্রদান এবং পরিবেশ সংরক্ষণে প্রতিনিয়ত বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। আর এ সকল মহতী কার্যক্রমে সার্বিক আর্থিক সহযোগিতা প্রদান করছে আয়শা নুরুল আলম ফাউন্ডেশন।”

তিনি আরও উল্লেখ করেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে পরিবেশের ভারসাম্য রক্ষা ও একটি সবুজ-শ্যামল বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে বেশি বেশি গাছ লাগাতে হবে। সেই মহৎ লক্ষ্যকে সামনে রেখেই হিলিতে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে এবং ভবিষ্যতেও তাদের এ ধরনের পরিবেশবান্ধব কর্মসূচি অব্যাহত থাকবে।

বৃক্ষরোপণ কর্মসূচি চলাকালে আরও উপস্থিত ছিলেন— স্মার্ট উদ্যোক্তা ফোরামের জেলা সদস্য সচিব ফাতেমা খাতুন, স্থায়ী সদস্য সানজিদা চৌধুরী, সহ-আহ্বায়ক (অর্গানাইজেশন টিম) সোনিয়া ইসলাম এবং হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরামের সাধারণ সম্পাদক হামিদা আক্তার ডালিম। এছাড়াও সংগঠনের সক্রিয় সদস্য রাকিব হাসান রিফাত, দোলা আনছারি, মনিরা মনি, শাপলা শারমিন, আইরিন খাতুনসহ সংগঠনের অন্যান্য কর্মকর্তা ও কর্মীরা চারা রোপণে অংশ নেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০