শহিদুল হক, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি
১৮ জুলাই ২০২৬, ৩:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তাড়াইলে শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের চেষ্টা ও ব্ল্যাকমেইলের অভিযোগ, আদালতে মামলা

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ভাওয়াল গ্রামে এক গৃহবধূকে তাঁর আপন শ্বশুর কর্তৃক দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব ও ধর্ষণের চেষ্টা করার মতো এক জঘন্য শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। নিজের ইজ্জত রক্ষার্থে ভুক্তভোগী নারী প্রমাণের জন্য শ্বশুরের কুপ্রস্তাবের ভিডিও গোপনে রেকর্ড করে রাখার পর থেকেই ওই পরিবারে চরম নির্যাতন ও নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী পরিশেষে আদালতের দ্বারস্থ হয়ে মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত শ্বশুরের নাম মো: বাহার উদ্দিন, তিনি উপজেলার ভাওয়াল গ্রামের মুন্সিবাড়ির বাসিন্দা।

ভুক্তভোগী ওই নারী মুঠোফোনে অভিযোগ করে জানান, “আমার শ্বশুর দীর্ঘ দিন ধরে আমাকে জোরপূর্বক কুপ্রস্তাব ও ধর্ষণের চেষ্টা করে আসছিলেন। নিজের ইজ্জত বাঁচাতে এবং প্রমাণ রাখার জন্য আমি গোপনে আমার শ্বশুরের সেই কুপ্রস্তাবের ভিডিও রেকর্ড করে রাখি। কিন্তু এই অপরাধ ঢাকতে আমার শ্বশুর ও দেবররা মিলে আমার স্বামীকে তুলে নিয়ে গিয়ে ৮ দিন নিখোঁজ করে রেখেছিল।”

তিনি আরও অভিযোগ করেন, “বর্তমানে আমার দেবররা, যারা ঢাকার আদাবর এলাকায় থাকে এবং সন্ত্রাসী চক্রের সাথে জড়িত, তারা আমার স্বামীকে সরাসরি মেরে ফেলার ও প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। ওরা এখন আমার স্বামীর মুক্তিপণ হিসেবে আমাদের একমাত্র ৩ শতক জমি লিখে দিতে বলছে। একই সাথে আমার কাছে থাকা ভিডিও প্রমাণ ধ্বংস করার জন্য আমাকে পুনরায় কুপ্রস্তাব দিচ্ছে ও ব্ল্যাকমেইল করছে।”

আইনি সহায়তার বিষয়ে ভুক্তভোগী জানান, তিনি কিশোরগঞ্জের তাড়াইল থানা এবং ঢাকার মোহাম্মদপুর থানায় গিয়েছিলেন। কিন্তু তাঁর শ্বশুর অত্যন্ত প্রভাবশালী হওয়ায় এবং অর্থের বিনিময়ে প্রভাব বিস্তার করায় পুলিশী সহায়তা পেতে বেগ পেতে হচ্ছে। তিনি বলেন, “গ্রামের মেম্বার সারোয়ার এবং স্থানীয় বিএনপি নেতা আশরাফ এই অপরাধীদের নানাভাবে সহযোগিতা করছেন, যার কারণে তারা পার পেয়ে যাচ্ছে।”

ভুক্তভোগী নারী আকুল আবেদন জানিয়ে বলেন, “আমি সবাইকে বলতে চাই, আমার স্বামী যেকোনো সময় নিখোঁজ বা তাঁর কোনো ক্ষতি হলে আমার শ্বশুর ও দুই দেবর দায়ী থাকবে। আমি আমার বাবার বয়সী একজনের বিচার চাচ্ছি না, আমি চাচ্ছি একজন অপরাধীর বিচার হোক। আমার সাথে যে অন্যায়টা হয়েছে, দেশের আর কোনো নারী যেন এমন ভুক্তভোগী না হয়।”

জানা গেছে, ঘটনার সপক্ষে একটি ভিডিও ফুটেজ ও অভিযুক্তের ছবি ইতিমধ্যে সংবাদমাধ্যমের হাতে এসেছে। কোনো উপায় না পেয়ে ভুক্তভোগী নারী অবশেষে ন্যায়বিচারের আশায় বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেছেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০