মাফিকুল ইসলাম, ফুলবাড়ী {দিনাজপুর} প্রতিনিধি
১৮ জুলাই ২০২৬, ২:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পার্বতীপুরে পিতার সাবলের আঘাতে মাদরাসাছাত্র সন্তান নিহত, ঘাতক পিতা আটক

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিতার সাবলের আঘাতে এক মাদরাসাছাত্রের নির্মম মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক পিতাকে তাৎক্ষণিকভাবে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

আজ শুক্রবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার ১০ নম্বর হরিরামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মোল্লাপাড়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।

নিহত নুরুজ্জামান (১৩) স্থানীয় আজিজিয়া দাখিল মাদরাসার ছাত্র এবং অভিযুক্ত শরিফুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে বাড়ির মাটির ঘরের দরজা লাগানোকে কেন্দ্র করে বাবা ও ছেলের মধ্যে আকস্মিক কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে রাগের মাথায় পিতা শরিফুল ইসলাম ঘরে থাকা লোহার সাবল দিয়ে নিজের ছেলেকে সজোরে আঘাত করেন। এতে নুরুজ্জামান গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পার্বতীপুর থানা পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত পিতাকে আটক করে হেফাজতে নেয়।

পার্বতীপুর থানার পুলিশ জানায়, ঘটনাটি বর্তমানে নিবিড়ভাবে তদন্তাধীন রয়েছে। মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট আইনি কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এই নৃশংস ঘটনায় থানায় ইতিমধ্যেই একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং নিহতের পিতাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তুচ্ছ ঘটনায় বাবার হাতে সন্তানের এমন অকাল ও মর্মান্তিক মৃত্যুতে পুরো মোল্লাপাড়া এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০