আলিফ মিয়া, হাতিবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
১৭ জুলাই ২০২৬, ৬:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাটগ্রামে মসজিদের ইমামকে জুমুআর নামাজ পড়াতে বাধা, ভেতরেই উত্তেজনা ও সংঘর্ষ!

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় জুমার নামাজকে কেন্দ্র করে একটি মসজিদে চরম উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মসজিদের বর্তমান ইমামকে নামাজ পড়াতে বাধা দেওয়াকে কেন্দ্র করে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয় বলে জানা গেছে।

আজ শুক্রবার (১৭ জুলাই) উপজেলার ধবলসূতি এলাকার ‘মসজিদের পাড় জামে মসজিদে’ জুমার নামাজের সময় এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী ইমাম শাহীনুর রহমান সিদ্দিকী অভিযোগ করে বলেন, তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থক হওয়ায় স্থানীয় বিএনপির কয়েকজন নেতা-কর্মী ও সমর্থক তাঁকে জুমার নামাজে ইমামতি করতে দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে নামাজের আগেই মসজিদের ভেতরে উপস্থিত মুসল্লিদের একাংশের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও হাতাহাতি-সংঘর্ষের ঘটনা ঘটে।

চরম ক্ষোভ প্রকাশ করে ইমাম শাহীনুর রহমান সিদ্দিকী বলেন, “রাজনৈতিক পরিচয়ের কারণে কাউকে আল্লাহর ঘরে নামাজ পড়াতে বা ইমামতি করতে বাধা দেওয়া অত্যন্ত দুঃখজনক ও ন্যাক্কারজনক। মসজিদ আল্লাহর ঘর, এটি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের কার্যালয় নয়। এখানে ধর্মপ্রাণ মুসলমানরা সমানভাবে ইবাদত করার অধিকার রাখেন।”

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার সময় মসজিদের ভেতরে বিএনপির স্থানীয় কয়েকজন দায়িত্বশীল নেতাকর্মী উপস্থিত ছিলেন। তবে ইমামের আনীত এই গুরুতর অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট বিএনপি নেতাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে সংগ্রহ করা সম্ভব হয়নি।

মসজিদের মতো পবিত্র স্থানে জুমার নামাজকে কেন্দ্র করে এমন রাজনৈতিক বিরোধ ও সংঘর্ষের ঘটনায় স্থানীয় সাধারণ মুসল্লি ও ধবলসূতি এলাকার সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন সাধারণ মানুষ।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০