মাফিকুল ইসলাম, ফুলবাড়ী {দিনাজপুর} প্রতিনিধি
১৫ জুলাই ২০২৬, ১:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রংপুর রেঞ্জে জুন মাসের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত দিনাজপুরের এসপি জেদান আল মুসা

রংপুর রেঞ্জের জুন ২০২৬ মাসের সামগ্রিক কর্মমূল্যায়নের ভিত্তিতে শ্রেষ্ঠ পুলিশ সুপার (এসপি) হিসেবে নির্বাচিত হয়েছেন দিনাজপুর জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম। গতকাল মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) রংপুর রেঞ্জের ডিআইজি কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তার এই শ্রেষ্ঠত্ব ঘোষণা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম। এ সময় রেঞ্জাধীন আট জেলার জুন মাসের অপরাধ পরিসংখ্যান পর্যালোচনা করা হয় এবং বিভিন্ন জেলা ও ইউনিটের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক কার্যক্রম ও বিদ্যমান সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা ও সার্বিক মূল্যায়নের পর ডিআইজি আমিনুল ইসলাম শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত দিনাজপুরের পুলিশ সুপার মোঃ জেদান আল মুসার হাতে সম্মাননা ও স্বীকৃতি-স্মারক তুলে দেন।

সভায় ডিআইজি রেঞ্জাধীন জেলাগুলোর পুলিশ কর্মকর্তাদের মাদক, অনলাইন জুয়া, ধর্ষণসহ বিভিন্ন অপরাধ দমনে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশনা প্রদান করেন।

উক্ত অপরাধ পর্যালোচনা সভায় রংপুর রেঞ্জের অধীনস্থ বিভিন্ন জেলার অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার, হাইওয়ে পুলিশের পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: খুলনায় জাতীয় ছাত্রশক্তির সংগঠক ফাহিম মিয়া স্থায়ীভাবে বহিষ্কৃত

১

Nouveau casino en ligne : les limites et les règles de jeu responsable

২

Spotify Review 2026

৩

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

৪

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৫

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৬

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৭

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৮

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৯

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

১০

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

১১

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১২

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১৩

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১৪

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৫

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৬

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৭

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৮

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৯

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

২০