গোলাম কিবরিয়া, বোয়ালিয়া {রাজশাহী} প্রতিনিধি
১৩ জুলাই ২০২৬, ২:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীতে পদ্মার পানি বেড়ে মৌসুমের সর্বোচ্চ, ডুবছে চর

ভারতের উজান থেকে নেমে আসা ঢলে রাজশাহীর পদ্মা নদীতে পানি বৃদ্ধি পেয়ে চলতি মৌসুমের সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় পদ্মার রাজশাহী পয়েন্টে পানি বেড়েছে দশমিক ৩১ সেন্টিমিটার। বর্তমানে এই পয়েন্টে ১০ দশমিক ৯০ সেন্টিমিটার উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে, যা চলতি মৌসুমের সর্বোচ্চ বলে নিশ্চিত করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

গত রবিবার (১২ জুলাই) সকাল ৯টায় রাজশাহী নগরীর বড়কুঠি এলাকায় পাউবো এই পানি পরিমাপ করে।

রাজশাহী পাউবো সূত্রে জানা গেছে, গত জুন মাসের শেষের দিক থেকে রাজশাহীর পদ্মায় পানি বাড়তে থাকে। সর্বশেষ গত ৪ জুলাই সকাল ৯টায় পদ্মার পানি ছিল ১০ দশমিক ৫৩ সেন্টিমিটার। এর এক সপ্তাহের মাথায় পানি বৃদ্ধি পায়। মাঝে ৭ থেকে ৯ জুলাই পর্যন্ত পানি কিছুটা কমে ১০ দশমিক ৩৪ সেন্টিমিটারে প্রবাহিত হলেও ১০ জুলাই থেকে ফের বাড়তে থাকে পদ্মার পানি। ১০ জুলাই পানি প্রবাহিত হয় ১০ দশমিক ৪১ সেন্টিমিটারে এবং ১১ জুলাই শনিবার তা বেড়ে দাঁড়ায় ১০ দশমিক ৫৯ সেন্টিমিটারে। যার ধারাবাহিকতায় রবিবার তা চলতি মৌসুমের সর্বোচ্চ স্তরে পৌঁছায়।

সরেজমিনে দেখা গেছে, পদ্মা নদীর বুকে জেগে ওঠা ছোট ছোট চরগুলোতে ইতিমধ্যেই পানি উঠতে শুরু করেছে। নদীর পানি বাড়ার সঙ্গে সঙ্গে ভেসে আসছে প্রচুর কচুরিপানা।

নৌকার মাঝি সাইফুল ইসলাম বলেন, “গেল কয়েকদিন থেকে পদ্মায় পানি বাড়ছে। নতুন পানির সঙ্গে ভেসে আসছে কচুরিপানা। কচুরিপানা আসা মানেই পদ্মার পানি বাড়া। আষাঢ় মাসের শেষভাগ এখন, তাই পানি কমা-বাড়ার মধ্যে আছে। তবে শ্রাবণের শেষভাগে এসে প্রচুর পানি বাড়ে।”

পদ্মা পাড়ের সাতবাড়িয়া এলাকার বাসিন্দা নজরুল বলেন, “বর্ষা মৌসুমে পদ্মার পানি বাড়ে। তখন কচুরিপানা ভেসে আসে। বছরের অন্য কোনো সময় এভাবে কচুরিপানা আসতে দেখা যায় না।”

রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার এনামুল হক বলেন, “পদ্মার পানি বাড়ছে। যদিও বৃদ্ধির হার সামান্য, তবুও তা ঊর্ধ্বমুখী। রবিবার সকাল ৯টায় বড়কুঠি এলাকায় ১০ দশমিক ৯০ সেন্টিমিটার পানি রেকর্ড করা হয়েছে। তবে রাজশাহীতে পদ্মার বিপৎসীমা হলো ১৮ দশমিক ৫০ মিটার। বর্তমানে পানি বিপৎসীমার ৭ দশমিক ৬০ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।”

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০