মাফিকুল ইসলাম, ফুলবাড়ী {দিনাজপুর} প্রতিনিধি
১৩ জুলাই ২০২৬, ২:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধে দিনাজপুরে মতবিনিময় সভা

সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধ, সাইবার সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে দিনাজপুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার (১১ জুলাই) দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুরের পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম।

সভায় পুলিশ সুপার বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যম বর্তমান জীবনের অপরিহার্য অংশ হলেও এর অপব্যবহার ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য নানা ধরনের ঝুঁকি তৈরি করছে। এ কারণে সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বিদ্যমান আইন মেনে প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব দিতে হবে।”

ডিজিটাল নিরাপত্তার বিষয়ে পরামর্শ দিয়ে তিনি বলেন, মোবাইল ফোন ও অন্যান্য ডিজিটাল ডিভাইস সুরক্ষিত রাখতে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার এবং টু-স্টেপ ভেরিফিকেশন চালু রাখা জরুরি। পাশাপাশি অচেনা বা সন্দেহজনক ফিশিং লিংক এড়িয়ে চলা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

অভিভাবকদের উদ্দেশে পুলিশ সুপার বলেন, শিশু-কিশোরদের প্রযুক্তির নিরাপদ ও দায়িত্বশীল ব্যবহার শেখাতে হবে। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার ক্ষেত্রে সন্তানদের শাস্তি না দিয়ে ধৈর্যের সঙ্গে বিষয়টি বুঝিয়ে তাদের পাশে দাঁড়ানো উচিত।

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য, ছবি বা ভিডিও শেয়ার করার আগে অবশ্যই তার সত্যতা যাচাই করতে হবে। গুজব, বিভ্রান্তিকর তথ্য বা উসকানিমূলক কোনো বিষয় যাচাই ছাড়া প্রচার না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সচেতনতা, দায়িত্ববোধ এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল মনোভাবের মাধ্যমে নিরাপদ ও ইতিবাচক ডিজিটাল সমাজ গড়ে তোলা সম্ভব।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০