কালান্তর নিউজ ডেস্ক
১২ জুলাই ২০২৬, ৭:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কাশিমপুর কারাগার থেকে পালানোর ২৩ মাস পর গ্রেফতার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল্লাহ শিকদার

গাজীপুরের কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়ার দীর্ঘ প্রায় ২৩ মাস পর টুঙ্গিপাড়ার লুৎফর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি মো. আব্দুল্লাহ শিকদারকে (২৪) গ্রেফতার করেছে র‍্যাব-৪।

গতকাল শনিবার (১১ জুলাই) রাজধানীতে র‍্যাব-৪ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইউনিটটির কোম্পানি কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) কে এন রায় নিয়তি। এর আগে গত শুক্রবার বিকেলে রাজধানীর দারুস সালাম এলাকায় ছদ্মবেশে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, ২০২১ সালের ৭ অক্টোবর সুদের টাকা আদায়কে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিবেশী লুৎফর রহমানকে হাতুড়ি ও কুড়াল দিয়ে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করেন আব্দুল্লাহ শিকদার ও তার সহযোগীরা। এ ঘটনায় টুঙ্গিপাড়া থানায় দায়ের হওয়া মামলার বিচার শেষে আদালত আসামিদের মৃত্যুদণ্ড প্রদান করেন। রায়ের পর ২০২৩ সালের ২৩ ডিসেম্বর থেকে আব্দুল্লাহ শিকদারকে কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছিল।

পরবর্তীতে ২০২৪ সালের ৬ আগস্ট দেশে রাজনৈতিক পটপরিবর্তনের উদ্ভূত পরিস্থিতিতে কাশিমপুর কারাগারে দাঙ্গা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সেই বিশৃঙ্খলার সুযোগ নিয়ে আব্দুল্লাহ শিকদারসহ কয়েকজন বন্দি বৈদ্যুতিক খুঁটি ভেঙে অস্থায়ী মই তৈরি করে কারাগারের সীমানাপ্রাচীর অতিক্রম করে পালিয়ে যান। ওই ঘটনায় জেল কর্তৃপক্ষ বাদী হয়ে গাজীপুরের কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছিল।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, কারাগার থেকে পালানোর পর গ্রেফতার এড়াতে আব্দুল্লাহ শিকদার দেশের বিভিন্ন এলাকায় পরিচয় গোপন করে একাধিক ছদ্মবেশ ধারণ করে আত্মগোপনে ছিলেন। অবশেষে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে তার অবস্থান নিশ্চিত করে দারুস সালাম এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০