মাফিকুল ইসলাম, ফুলবাড়ী {দিনাজপুর} প্রতিনিধি
১১ জুলাই ২০২৬, ১:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তিস্তা মহাপরিকল্পনার ক্রেডিট নিতে মাঠে নেমেছে জামায়াতসহ ১১ দল: প্রতিমন্ত্রী ফরহাদ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের রাজনৈতিক কৃতিত্ব নিতে জামায়াতসহ ১১ দল মাঠে নেমেছে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি স্পষ্ট করে বলেন, এই মহাপরিকল্পনা বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য এবং সরকার তা বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করছে।

গতকাল শুক্রবার (১০ জুলাই, ২০২৬) দুপুরে পঞ্চগড়-নীলফামারী সীমান্তে নির্মাণাধীন ‘পঞ্চগড় গেট’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, “তিস্তা মহাপরিকল্পনা বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। বর্তমান সরকার যখন সুনির্দিষ্ট রোডম্যাপ নিয়ে এই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে, ঠিক তখনই জামায়াতসহ ১১ দল সস্তা কৃতিত্ব নেওয়ার উদ্দেশ্যে রাজনৈতিক আন্দোলনে নেমেছে।”

তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সরকার কথার চেয়ে বাস্তবে কাজ করায় বিশ্বাসী। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সরকার মাঠ পর্যায়ে কাজ শুরু করার আগে যে সমস্ত রাজনৈতিক দলের এই প্রকল্প নিয়ে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা বা উদ্যোগ ছিল না, তারাই এখন রাজপথে আন্দোলনের মাধ্যমে ‘ক্রেডিট’ নেওয়ার চেষ্টা করছে। এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “স্ট্যান্টবাজির রাজনীতি বাংলাদেশে আর চলবে না।”

প্রতিমন্ত্রী উত্তরবঙ্গবাসীকে আশ্বস্ত করে বলেন, তিস্তা মহাপরিকল্পনার মূল বাস্তবায়ন কাজ খুব শিগগিরই শুরু হবে এবং সরকার এ বিষয়ে শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ। এর পাশাপাশি পঞ্চগড়ের ঐতিহাসিক গুরুত্ব ও স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে পঞ্চগড় গেট নির্মাণ করা হচ্ছে বলেও জানান তিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় জেলা পরিষদ পঞ্চগড়ের সার্বিক পরিকল্পনা ও তত্ত্বাবধানে প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে এই দৃষ্টিনন্দন প্রবেশদ্বারটি নির্মাণ করা হচ্ছে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজিৎ সাহা, পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকারসহ স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টির পানিতে নরসিংহাটি আকসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভাঙন, ঝুঁকিতে শিক্ষার্থীরা!

পার্বতীপুরে নিজ ঘর থেকে মা ও কিশোরী মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার!

গুগলে ‘চোরের দলের ফুটবল খেলা কবে’ সার্চ দিলেই আসছে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের তথ্য!

বেলকুচির মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঈর্ষণীয় সাফল্য, প্রশংসায় ভাসছেন শিক্ষকরা!

সাংবাদিকদের পাশে থাকার বার্তা দিয়ে পার্বতীপুর উপজেলা যুবদলের উপহার সামগ্রী প্রদান

তৈয়বা মজুমদার রক্তকেন্দ্রে সাড়ে ৪ কোটি টাকার আধুনিক যন্ত্রপাতি হস্তান্তর

কুষ্টিয়ায় বিজিবির উদ্যোগে সীমান্তবর্তী ১০০ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নেত্রকোনায় চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ, হাসপাতালে ব্যাপক ভাঙচুর

রাজশাহীতে পদ্মার পানি বেড়ে মৌসুমের সর্বোচ্চ, ডুবছে চর

সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধে দিনাজপুরে মতবিনিময় সভা

১০

‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচিতে দিনাজপুর জেলা পুলিশের সবুজায়ন উদ্যোগ

১১

দুই মাস পর সচল মধ্যপাড়া খনি, শুরু হলো পাথর উত্তোলন

১২

মিঠাপুকুরে কলেজছাত্রী খুশীর রহস্যজনক মৃত্যু: অপমৃত্যুর আড়ালে পরিকল্পিত হত্যাকাণ্ড ও জোরপূর্বক গর্ভপাতের লোমহর্ষক ক্লু উন্মোচন

১৩

দিনাজপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার মো. ফরহাদ সরকারের বিদায় সংবর্ধনা

১৪

কুয়েটে ১৬তম জাতীয় আন্ডারগ্রাজুয়েট ম্যাথ অলিম্পিয়াডের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

১৫

কুয়েটে ‘বৃক্ষরোপণ সপ্তাহ-২০২৬’ উদ্বোধন: সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয়

১৬

নানাবাড়িতে খেলতে গিয়ে প্রাণ গেল শিশুর: অরক্ষিত সেফটি ট্যাংকে ভাসছিল ২ বছরের ইফাত

১৭

বাগেরহাটে টানা বর্ষণে ৭ হাজার ঘের প্লাবিত: শত কোটি টাকার ক্ষতিতে নিঃস্ব মৎস্যচাষিরা

১৮

কৃষক বাবার অসাধারণ সাফল্য: ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে রাজশাহীর হাসিবুর!

১৯

নেত্রকোণায় রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা: সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের প্রত্যয়

২০