গোলাম কিবরিয়া, বোয়ালিয়া {রাজশাহী} প্রতিনিধি
৬ জুলাই ২০২৬, ৩:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীতে অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর দুই বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা

রাজশাহীর পবা উপজেলায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতে অনুমোদনহীন এবং অস্বাস্থ্যকর দুটি বেকারিকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর সার্বিক সহযোগিতায় পবা উপজেলার বিভিন্ন এলাকায় এই বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানের বিবরণ ও জরিমানা:

আদালত সূত্রে জানা যায়, পবার নওহাটায় অবস্থিত ‘তাজ বেকারী এন্ড কনফেকশনারী’ বিএসটিআই’র কোনো বৈধ গুণগত মানসনদ (সিএম লাইসেন্স) গ্রহণ ছাড়াই অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, পাউরুটি ও কেক উৎপাদন করে আসছিল। শুধু তাই নয়, প্রতিষ্ঠানটি তাদের পণ্যের মোড়কে অবৈধভাবে বিএসটিআই’র মানচিহ্ন (লোগো) ব্যবহার করে গ্রাহকদের সাথে জালিয়াতি করায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া উপজেলার বায়া বাজার এলাকায় বিএসটিআই’র মানসনদ ছাড়া ও অস্বাস্থ্যকর পরিবেশে কেক উৎপাদন এবং বাজারজাত করার অপরাধে ‘সামিউল খালেক বেকারী’ নামের অপর একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকারী দল:

রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহরিয়ার ইসলাম নাসিফ এবং সেহরীন তাবাসসুম তিথী’র যৌথ নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সার্টিফিকেশন মার্কস উইং-এর কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তায় মোবাইল কোর্টকে সার্বিক সহযোগিতা প্রদান করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) একটি চৌকস দল। বিএসটিআই রাজশাহী কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের বিশেষ ও ঝটিকা অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০