ছিয়াম হোসেন, দৌলতপুর {কুষ্টিয়া} প্রতিনিধি
৫ জুলাই ২০২৬, ৮:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভেড়ামারায় ১৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার

কুষ্টিয়ার ভেড়ামারায় থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১৭ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। গত রবিবার (৫ জুলাই ২০২৬) রাত ২টা ২০ মিনিটের দিকে ভেড়ামারা থানাধীন দক্ষিণ সাতবাড়িয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

অভিযানের বিবরণ:

থানা পুলিশ সূত্রে জানা যায়, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. রেজাউল হক সঙ্গীয় ফোর্সসহ কুষ্টিয়া জেলাজুড়ে চলমান নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এরই অংশ হিসেবে গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সাতবাড়িয়া গ্রামের মো. পিয়ার আলীর বাড়ির সামনের ইটের সলিং রাস্তায় ওত পেতে থাকে পুলিশ।

অভিযান চলাকালে সন্দেহভাজন হিসেবে কারিগরপাড়া এলাকার বাসিন্দা মো. বুলবুল কবির (৪০)-কে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে অবৈধ ১৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।

আইনি পদক্ষেপ ও ওসির বক্তব্য:

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ভেড়ামারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় একটি মামলা (মামলা নং-০২, তারিখ: ৫ জুলাই ২০২৬) দায়ের করা হয়েছে।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান জানান, ভেড়ামারা উপজেলাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে এবং মাদক কারবারিদের নেটওয়ার্ক গুঁড়িয়ে দিতে থানা পুলিশের এই কঠোর ও বিশেষ অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টির পানিতে নরসিংহাটি আকসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভাঙন, ঝুঁকিতে শিক্ষার্থীরা!

পার্বতীপুরে নিজ ঘর থেকে মা ও কিশোরী মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার!

গুগলে ‘চোরের দলের ফুটবল খেলা কবে’ সার্চ দিলেই আসছে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের তথ্য!

বেলকুচির মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঈর্ষণীয় সাফল্য, প্রশংসায় ভাসছেন শিক্ষকরা!

সাংবাদিকদের পাশে থাকার বার্তা দিয়ে পার্বতীপুর উপজেলা যুবদলের উপহার সামগ্রী প্রদান

তৈয়বা মজুমদার রক্তকেন্দ্রে সাড়ে ৪ কোটি টাকার আধুনিক যন্ত্রপাতি হস্তান্তর

কুষ্টিয়ায় বিজিবির উদ্যোগে সীমান্তবর্তী ১০০ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নেত্রকোনায় চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ, হাসপাতালে ব্যাপক ভাঙচুর

রাজশাহীতে পদ্মার পানি বেড়ে মৌসুমের সর্বোচ্চ, ডুবছে চর

সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধে দিনাজপুরে মতবিনিময় সভা

১০

‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচিতে দিনাজপুর জেলা পুলিশের সবুজায়ন উদ্যোগ

১১

দুই মাস পর সচল মধ্যপাড়া খনি, শুরু হলো পাথর উত্তোলন

১২

মিঠাপুকুরে কলেজছাত্রী খুশীর রহস্যজনক মৃত্যু: অপমৃত্যুর আড়ালে পরিকল্পিত হত্যাকাণ্ড ও জোরপূর্বক গর্ভপাতের লোমহর্ষক ক্লু উন্মোচন

১৩

দিনাজপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার মো. ফরহাদ সরকারের বিদায় সংবর্ধনা

১৪

কুয়েটে ১৬তম জাতীয় আন্ডারগ্রাজুয়েট ম্যাথ অলিম্পিয়াডের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

১৫

কুয়েটে ‘বৃক্ষরোপণ সপ্তাহ-২০২৬’ উদ্বোধন: সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয়

১৬

নানাবাড়িতে খেলতে গিয়ে প্রাণ গেল শিশুর: অরক্ষিত সেফটি ট্যাংকে ভাসছিল ২ বছরের ইফাত

১৭

বাগেরহাটে টানা বর্ষণে ৭ হাজার ঘের প্লাবিত: শত কোটি টাকার ক্ষতিতে নিঃস্ব মৎস্যচাষিরা

১৮

কৃষক বাবার অসাধারণ সাফল্য: ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে রাজশাহীর হাসিবুর!

১৯

নেত্রকোণায় রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা: সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের প্রত্যয়

২০