ম.ম.রবি ডাকুয়া, মোংলা {বাগেরহাট} প্রতিনিধি
১ জুলাই ২০২৬, ৮:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রজনন মৌসুমেও সুন্দরবনে মৎস্য নিধনযজ্ঞ, নেপথ্যে বন বিভাগের অসাধু সিন্ডিকেট

সরকারি কঠোর নিষেধাজ্ঞা অমান্য করে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে অবাধে চলছে বিষ প্রয়োগ ও নিষিদ্ধ জালে বর্বরোচিত মৎস্য নিধনযজ্ঞ। অভিযোগ উঠেছে, এই ধ্বংসলীলার নেপথ্যে রয়েছে বন বিভাগের এক শ্রেণির অসাধু কর্মকর্তা-কর্মচারীর শক্তিশালী যোগসাজশ ও মাসোহারা সিন্ডিকেট।

সুন্দরবনের মৎস্য ভাণ্ডার ও জলজ জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে প্রতি বছরের জুন থেকে আগস্ট পর্যন্ত তিন মাস সব ধরনের মাছ ও কাঁকড়া শিকারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। এই সময়ে বনের অভ্যন্তরে জেলেদের প্রবেশ এবং পাস-পারমিট (বিএলসি) প্রদান সম্পূর্ণ বন্ধ থাকার কথা থাকলেও মাঠপর্যায়ের বাস্তব চিত্র সম্পূর্ণ উল্টো।

উৎকোচের বিনিময়ে বনের দুয়ার উন্মুক্ত:

স্থানীয় প্রভাবশালী মৎস্য ব্যবসায়ী ও অসাধু শিকারি চক্র বন বিভাগের কতিপয় দুর্নীতিপরায়ণ কর্মকর্তা-কর্মচারীকে মোটা অঙ্কের উৎকোচ দিয়ে নিয়মিত বনের গহীনে প্রবেশ করছে। অমাবস্যা ও পূর্ণিমার তিথিকে কেন্দ্র করে বিশেষ কৌশলে এই অবৈধ শিকার চালানো হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভুক্তভোগী জেলে জানান, সুন্দরবনে এখন মাছ শিকারের অধিকার নির্ভর করছে উৎকোচের পরিমাণের ওপর। জাল এবং মাছ ধরার পদ্ধতির ওপর ভিত্তি করে রেঞ্জ ও ক্যাম্পের কর্মকর্তাদের সাথে চুক্তি হয়। যারা টাকা দেয়, তাদের জন্য সুন্দরবনের দুয়ার উন্মুক্ত; আর যারা এই অনৈতিক লেনদেনে অস্বীকৃতি জানায়, তাদের চোরাশিকারি সাজিয়ে মিথ্যা মামলা দিয়ে আদালতে চালান দেওয়ার ভয় দেখানো হয়।

বিষ প্রয়োগে জলজ প্রাণী ও সুন্দরী গাছ ধ্বংস:

অভিযোগে জানা গেছে, বনের অভ্যন্তরে নিষিদ্ধ বিষ (কীটনাশক) প্রয়োগের কারণে মাছের পোনা ও অন্যান্য জলজ প্রাণীসহ পুরো বাস্তুসংস্থান ধ্বংসের মুখে পড়েছে। এছাড়া কাঁকড়া ধরার জন্য নদীর চরে আটন (বিশেষ ফাঁদ) বসানোর সময় নির্বিচারে কাটা হচ্ছে সুন্দরী গাছের চারা, যা বনের প্রাকৃতিক সুরক্ষা বেষ্টনীকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করছে।

মৎস্যজীবী নেতৃবৃন্দের উদ্বেগ:

এ বিষয়ে ফিশ ফার্ম ওনার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ফোয়াব) ও খুলনা কেন্দ্রীয় মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি মোল্লা সামছুর রহমান সাহীন গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, “প্রজনন মৌসুমে এই ধ্বংসলীলা বন্ধ না হলে অচিরেই সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ বিলুপ্ত হয়ে যাবে। বন বিভাগকে লোক দেখানো অভিযানের বাইরে এসে কঠোর হতে হবে। একইসঙ্গে দুর্নীতিবাজ কর্মকর্তাদের চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং সাধারণ জেলেদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।”

কর্তৃপক্ষের বক্তব্য:

এ বিষয়ে পূর্ব सुंदरবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী স্বীকার করেছেন যে, কিছু জেলে লুকিয়ে বনে প্রবেশ করছে। তবে তিনি দাবি করেন, “আমাদের নিয়মিত অভিযানের মাধ্যমে অনেক নৌকা ও সরঞ্জাম আটক করা হয়েছে। বন বিভাগের কোনো সদস্যের বিরুদ্ধে দুর্নীতির সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।”

তবে কর্তৃপক্ষের এই চিরাচরিত বক্তব্য এবং মাঠ পর্যায়ের বাস্তব অবস্থার মধ্যে ব্যাপক ফারাক রয়েছে বলে মনে করেন পরিবেশবাদীরা। তাদের মতে, সুন্দরবনকে রক্ষা করতে হলে দুর্নীতিমুক্ত ব্যবস্থাপনা, আধুনিক নজরদারি এবং কঠোর আইনি প্রয়োগের কোনো বিকল্প নেই।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টির পানিতে নরসিংহাটি আকসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভাঙন, ঝুঁকিতে শিক্ষার্থীরা!

পার্বতীপুরে নিজ ঘর থেকে মা ও কিশোরী মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার!

গুগলে ‘চোরের দলের ফুটবল খেলা কবে’ সার্চ দিলেই আসছে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের তথ্য!

বেলকুচির মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঈর্ষণীয় সাফল্য, প্রশংসায় ভাসছেন শিক্ষকরা!

সাংবাদিকদের পাশে থাকার বার্তা দিয়ে পার্বতীপুর উপজেলা যুবদলের উপহার সামগ্রী প্রদান

তৈয়বা মজুমদার রক্তকেন্দ্রে সাড়ে ৪ কোটি টাকার আধুনিক যন্ত্রপাতি হস্তান্তর

কুষ্টিয়ায় বিজিবির উদ্যোগে সীমান্তবর্তী ১০০ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নেত্রকোনায় চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ, হাসপাতালে ব্যাপক ভাঙচুর

রাজশাহীতে পদ্মার পানি বেড়ে মৌসুমের সর্বোচ্চ, ডুবছে চর

সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধে দিনাজপুরে মতবিনিময় সভা

১০

‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচিতে দিনাজপুর জেলা পুলিশের সবুজায়ন উদ্যোগ

১১

দুই মাস পর সচল মধ্যপাড়া খনি, শুরু হলো পাথর উত্তোলন

১২

মিঠাপুকুরে কলেজছাত্রী খুশীর রহস্যজনক মৃত্যু: অপমৃত্যুর আড়ালে পরিকল্পিত হত্যাকাণ্ড ও জোরপূর্বক গর্ভপাতের লোমহর্ষক ক্লু উন্মোচন

১৩

দিনাজপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার মো. ফরহাদ সরকারের বিদায় সংবর্ধনা

১৪

কুয়েটে ১৬তম জাতীয় আন্ডারগ্রাজুয়েট ম্যাথ অলিম্পিয়াডের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

১৫

কুয়েটে ‘বৃক্ষরোপণ সপ্তাহ-২০২৬’ উদ্বোধন: সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয়

১৬

নানাবাড়িতে খেলতে গিয়ে প্রাণ গেল শিশুর: অরক্ষিত সেফটি ট্যাংকে ভাসছিল ২ বছরের ইফাত

১৭

বাগেরহাটে টানা বর্ষণে ৭ হাজার ঘের প্লাবিত: শত কোটি টাকার ক্ষতিতে নিঃস্ব মৎস্যচাষিরা

১৮

কৃষক বাবার অসাধারণ সাফল্য: ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে রাজশাহীর হাসিবুর!

১৯

নেত্রকোণায় রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা: সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের প্রত্যয়

২০