মাফিকুল ইসলাম, ফুলবাড়ী {দিনাজপুর} প্রতিনিধি
১ জুলাই ২০২৬, ৭:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তরুণ নেতৃত্বের প্রত্যয়ে কাজিহাল ইউনিয়নে ইকবাল হাসান সাজনের গণসংযোগ

পরিবর্তনের প্রত্যয়, তরুণ নেতৃত্ব ও সাধারণ মানুষের সেবার অঙ্গীকার নিয়ে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৩নং কাজিহাল ইউনিয়নের সর্বস্তরের ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ব্যাপক গণসংযোগ করছেন তরুণ চেয়ারম্যান পদপ্রার্থী ইকবাল হাসান সাজন।

সাবেক এই ছাত্রনেতা কাজিহাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এবং ওই ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সভাপতি মরহুম সিরাজ মোঃ আবুল হোসেনের সুযোগ্য পুত্র।

আধুনিক ইউনিয়ন গড়ার স্বপ্ন ও লক্ষ্য:

শিক্ষিত, মানবিক ও তরুণ নেতৃত্বের মাধ্যমে কাজিহাল ইউনিয়নকে একটি আধুনিক ও আদর্শ মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার স্বপ্ন নিয়ে দিন-রাত মানুষের কাছে ছুটে যাচ্ছেন ইকবাল হাসান সাজন। তিনি জানান, নির্বাচিত হলে তরুণদের কর্মসংস্থান, মানসম্মত শিক্ষা, খেলাধুলা, মাদকমুক্ত পরিবেশ নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন।

সামাজিক কর্মকাণ্ড ও জনপ্রিয়তা:

স্থানীয় ভোটার ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সরাসরি যুক্ত থাকার কারণে এলাকার তরুণ ও সাধারণ মানুষের সঙ্গে ইকবাল হাসান সাজনের একটি নিবিড় ও আত্মিক সম্পর্ক তৈরি হয়েছে। করোনাকালীন সময় থেকে শুরু করে বিভিন্ন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, অসুস্থদের চিকিৎসা সহায়তা, দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষাসামগ্রী বিতরণসহ নানা কল্যাণমুখী উদ্যোগে অগ্রণী ভূমিকা রাখায় এলাকায় তাঁর ব্যাপক সুপরিচিতি ও গ্রহণযোগ্যতা রয়েছে।

কাজিহাল ইউনিয়নের বেশ কয়েকজন তরুণ ভোটার জানান, বর্তমান সময়ে ইউনিয়নের সামগ্রিক উন্নয়নের জন্য নতুন চিন্তা ও তরুণ নেতৃত্বের কোনো বিকল্প নেই। যুবসমাজের সমস্যা, উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের বিষয়গুলো নিয়ে যিনি আন্তরিকভাবে কাজ করবেন, তাঁর প্রতিই তরুণ প্রজন্মের আগ্রহ ও সমর্থন সবচেয়ে বেশি।

চেয়ারম্যান প্রার্থী সাজনের বক্তব্য:

গণসংযোগকালে ইকবাল হাসান সাজন বলেন, “আমি পদের মোহে নয়, মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে জনসেবক হিসেবে কাজিহাল ইউনিয়নের চেয়ারম্যান হতে চাই। জনপ্রতিনিধি হওয়ার মূল উদ্দেশ্যই হলো জনগণের নিঃস্বার্থ সেবা করা। আমি কাজিহাল ইউনিয়নের জরাজীর্ণ রাস্তা-ঘাটের টেকসই উন্নয়ন, মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই।”

তিনি আরও বলেন, “রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার রক্ষা ও উন্নয়নের রাজনীতিতে আমি সবসময় রাজপথে সক্রিয় রয়েছি। আমি একটি পরিচ্ছন্ন, শিক্ষাবান্ধব ও ডিজিটাল ইউনিয়ন গড়ে তুলতে চাই, যেখানে যুবসমাজ দক্ষ হবে, কৃষকেরা ন্যায্য অধিকার পাবেন এবং ঘরে ঘরে নাগরিক সেবা পৌঁছে যাবে।”

এলাকার সচেতন মহলের প্রত্যাশা, আগামী দিনের স্থানীয় নির্বাচনে এমন নেতৃত্বই সামনে আসুক, যারা বিপদে-আপদে সাধারণ মানুষের পাশে থাকবে এবং এলাকার টেকসই উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: খুলনায় জাতীয় ছাত্রশক্তির সংগঠক ফাহিম মিয়া স্থায়ীভাবে বহিষ্কৃত

১

Nouveau casino en ligne : les limites et les règles de jeu responsable

২

Spotify Review 2026

৩

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

৪

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৫

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৬

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৭

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৮

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৯

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

১০

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

১১

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১২

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১৩

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১৪

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৫

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৬

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৭

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৮

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৯

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

২০