মিহির রঞ্জন, ফুলতলা {খুলনা} প্রতিনিধি
২৯ জুন ২০২৬, ৮:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনায় ৩ এপিবিএন-এর সাফল্য: উদ্ধারকৃত ১০৭টি মোবাইল ও বিকাশের টাকা হস্তান্তর

খুলনার ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অপস অ্যান্ড ইন্টেলিজেন্স শাখার সাইবার ক্রাইম ইউনিট দেশের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধারকৃত ১০৭টি হারানো মোবাইল ফোন এবং বিকাশ প্রতারণার বিপুল পরিমাণ টাকা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেছে।

আজ সোমবার (২৯ জুন) ২০২৬ তারিখে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে ৩ এপিবিএন-এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব এম, এম সালাহউদ্দীন উদ্ধারকৃত এসব মুঠোফোন ও টাকা ভুক্তভোগীদের হাতে তুলে দেন।

অভিযান ও নজরকাড়া সাফল্য:

৩ এপিবিএন সূত্রে জানা গেছে, অধিনায়ক মহোদয়ের সুনিপুণ দিক-নির্দেশনায় এবং সহ-অধিনায়ক (পুলিশ সুপার) জনাব জি. এম. আবুল কালাম আজাদ (পিপিএম) ও সহকারী পুলিশ সুপার জনাব মো: আলী নওয়াজ-এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে জুন মাসজুড়ে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

সাইবার ক্রাইম ইউনিট দেশের বিভিন্ন থানায় সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে তথ্য-প্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে সর্বমোট ১০৭টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে। একই সাথে বিকাশ প্রতারণার শিকার হওয়া গ্রাহকদের ৮৬ হাজার ৪৮০ টাকা উদ্ধার করতে সক্ষম হয় এই ইউনিট। এছাড়া নিখোঁজ ও অপহরণ সংক্রান্ত জিডির মূলে ১ জন ভিকটিমকে উদ্ধারেও বিশেষ সহায়তা প্রদান করা হয়।

সাইবার ইউনিটের কর্মপরিধি ও অধিনায়কের বক্তব্য:

৩ এপিবিএন-এর অপস অ্যান্ড ইন্টেলিজেন্স শাখার সাইবার ক্রাইম ইউনিট তাদের নিয়ন্ত্রণাধীন কর্ম এলাকায় অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, হারানো মোবাইল উদ্ধার এবং ফেসবুকসহ অনলাইনের বিভিন্ন প্রতারণা সংক্রান্ত অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

হারানো মোবাইল এবং বিকাশের টাকা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তরের সময় ৩ এপিবিএন অধিনায়ক অতিরিক্ত ডিআইজি এম, এম সালাহউদ্দীন বলেন, “সাইবার অপরাধ এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে আমাদের টিম দিন-রাত কাজ করছে। পুলিশি সেবায় জনসাধারণের এই ইতিবাচক সাড়া ও সহযোগিতা বজায় থাকলে আমরা আরও বেশি সংখ্যক ভুক্তভোগীকে আইনি সেবা ও স্বস্তি প্রদান করতে পারবো।” নিজের খোয়া যাওয়া প্রযুক্তিপণ্য ও টাকা ফেরত পেয়ে এপিবিএন পুলিশের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভুক্তভোগী সাধারণ মানুষ।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টির পানিতে নরসিংহাটি আকসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভাঙন, ঝুঁকিতে শিক্ষার্থীরা!

পার্বতীপুরে নিজ ঘর থেকে মা ও কিশোরী মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার!

গুগলে ‘চোরের দলের ফুটবল খেলা কবে’ সার্চ দিলেই আসছে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের তথ্য!

বেলকুচির মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঈর্ষণীয় সাফল্য, প্রশংসায় ভাসছেন শিক্ষকরা!

সাংবাদিকদের পাশে থাকার বার্তা দিয়ে পার্বতীপুর উপজেলা যুবদলের উপহার সামগ্রী প্রদান

তৈয়বা মজুমদার রক্তকেন্দ্রে সাড়ে ৪ কোটি টাকার আধুনিক যন্ত্রপাতি হস্তান্তর

কুষ্টিয়ায় বিজিবির উদ্যোগে সীমান্তবর্তী ১০০ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নেত্রকোনায় চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ, হাসপাতালে ব্যাপক ভাঙচুর

রাজশাহীতে পদ্মার পানি বেড়ে মৌসুমের সর্বোচ্চ, ডুবছে চর

সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধে দিনাজপুরে মতবিনিময় সভা

১০

‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচিতে দিনাজপুর জেলা পুলিশের সবুজায়ন উদ্যোগ

১১

দুই মাস পর সচল মধ্যপাড়া খনি, শুরু হলো পাথর উত্তোলন

১২

মিঠাপুকুরে কলেজছাত্রী খুশীর রহস্যজনক মৃত্যু: অপমৃত্যুর আড়ালে পরিকল্পিত হত্যাকাণ্ড ও জোরপূর্বক গর্ভপাতের লোমহর্ষক ক্লু উন্মোচন

১৩

দিনাজপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার মো. ফরহাদ সরকারের বিদায় সংবর্ধনা

১৪

কুয়েটে ১৬তম জাতীয় আন্ডারগ্রাজুয়েট ম্যাথ অলিম্পিয়াডের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

১৫

কুয়েটে ‘বৃক্ষরোপণ সপ্তাহ-২০২৬’ উদ্বোধন: সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয়

১৬

নানাবাড়িতে খেলতে গিয়ে প্রাণ গেল শিশুর: অরক্ষিত সেফটি ট্যাংকে ভাসছিল ২ বছরের ইফাত

১৭

বাগেরহাটে টানা বর্ষণে ৭ হাজার ঘের প্লাবিত: শত কোটি টাকার ক্ষতিতে নিঃস্ব মৎস্যচাষিরা

১৮

কৃষক বাবার অসাধারণ সাফল্য: ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে রাজশাহীর হাসিবুর!

১৯

নেত্রকোণায় রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা: সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের প্রত্যয়

২০