মোক্তার হোসেন, কয়রা (খুলনা) প্রতিনিধি
২৪ জুন ২০২৬, ১১:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কয়রায় চাঁদা না দেওয়ায় সড়কের পিচ খুঁড়ে নষ্ট করার অভিযোগ, ক্ষতি ৫০ লাখ

খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের মাদারবাড়িয়া-রোনবাগ সড়কের নির্মাণকাজে চাঁদা না দেওয়ায় সদ্য পিচঢালাই করা অংশ খুঁড়ে নষ্ট করার মারাত্মক অভিযোগ উঠেছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, স্থানীয় এক নেতার পক্ষ থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করা হয়েছিল; সেই দাবি না মানায় ক্ষুব্ধ হয়ে রাতের অন্ধকারে কয়েকজন ব্যক্তি সড়কের পিচ ক্ষতিগ্রস্ত করেছে।

স্থানীয় সূত্র ও ঠিকাদারি প্রতিষ্ঠানের অভিযোগ অনুযায়ী, দুই দিন আগে সড়কটির প্রায় এক কিলোমিটার অংশে পিচঢালাইয়ের কাজ সম্পন্ন করা হয় এবং বাকি অংশের কাজ এখনও চলমান রয়েছে। এর মধ্যেই রাতের অন্ধকারে কয়েকজন ব্যক্তি কোদাল ও সাবল দিয়ে পিচঢালাই করা অংশ খুঁড়ে নষ্ট করেন। ইতিমধ্যেই এ ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে কয়েকজনকে কোদাল ব্যবহার করে রাস্তার পিচ খোঁড়ার চেষ্টা করতে দেখা যায়।

ঠিকাদারি প্রতিষ্ঠানের বক্তব্য: ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ তদারককারী হাসান শেখ অভিযোগ করে বলেন, “স্থানীয় এক নেতার পক্ষ থেকে তাঁর কাছে লোক পাঠিয়ে দেখা করতে বলা হয় এবং চাঁদা দাবি করা হয়। কিন্তু আমরা চাঁদা দিতে অস্বীকৃতি জানাই। এরপর সড়কের কাজ শেষ হওয়ার মাত্র দুই দিনের মাথায় এই নাশকতা চালানো হয়েছে।” তিনি আরও বলেন, “সড়কে পিচঢালাইয়ের পর তা পুরোপুরি শক্ত হতে সাধারণত প্রায় সাত দিন সময় লাগে। মাত্র দুই দিনের মাথায় কোদাল-সাবল দিয়ে পিচ খুঁড়ে নষ্ট করায় সড়কের প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।” কাজের মান নিয়ে তিনি বলেন, এলজিইডির নির্দেশনা অনুযায়ীই কাজ করা হচ্ছে। প্রথমে লেভেলিং করা হয়েছে, পরে সিল কোট দেওয়া হবে; কাজের কোনো বড় ত্রুটি নেই।

এলজিইডি কর্তৃপক্ষের বক্তব্য: কয়রা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপসহকারী প্রকৌশলী আফজাল হোসেন বলেন, বিটুমিন ঢালাইয়ের পর রাস্তা পুরোপুরি মজবুত হতে অন্তত সাত দিন সময় লাগে। তবে কাজ চলাকালীন ‘প্রাইম কোট’ না দেওয়ার একটি অভিযোগও তাঁরা পেয়েছেন। পুরো বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনি ও টেকনিক্যাল ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টির পানিতে নরসিংহাটি আকসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভাঙন, ঝুঁকিতে শিক্ষার্থীরা!

পার্বতীপুরে নিজ ঘর থেকে মা ও কিশোরী মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার!

গুগলে ‘চোরের দলের ফুটবল খেলা কবে’ সার্চ দিলেই আসছে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের তথ্য!

বেলকুচির মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঈর্ষণীয় সাফল্য, প্রশংসায় ভাসছেন শিক্ষকরা!

সাংবাদিকদের পাশে থাকার বার্তা দিয়ে পার্বতীপুর উপজেলা যুবদলের উপহার সামগ্রী প্রদান

তৈয়বা মজুমদার রক্তকেন্দ্রে সাড়ে ৪ কোটি টাকার আধুনিক যন্ত্রপাতি হস্তান্তর

কুষ্টিয়ায় বিজিবির উদ্যোগে সীমান্তবর্তী ১০০ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নেত্রকোনায় চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ, হাসপাতালে ব্যাপক ভাঙচুর

রাজশাহীতে পদ্মার পানি বেড়ে মৌসুমের সর্বোচ্চ, ডুবছে চর

সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধে দিনাজপুরে মতবিনিময় সভা

১০

‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচিতে দিনাজপুর জেলা পুলিশের সবুজায়ন উদ্যোগ

১১

দুই মাস পর সচল মধ্যপাড়া খনি, শুরু হলো পাথর উত্তোলন

১২

মিঠাপুকুরে কলেজছাত্রী খুশীর রহস্যজনক মৃত্যু: অপমৃত্যুর আড়ালে পরিকল্পিত হত্যাকাণ্ড ও জোরপূর্বক গর্ভপাতের লোমহর্ষক ক্লু উন্মোচন

১৩

দিনাজপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার মো. ফরহাদ সরকারের বিদায় সংবর্ধনা

১৪

কুয়েটে ১৬তম জাতীয় আন্ডারগ্রাজুয়েট ম্যাথ অলিম্পিয়াডের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

১৫

কুয়েটে ‘বৃক্ষরোপণ সপ্তাহ-২০২৬’ উদ্বোধন: সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয়

১৬

নানাবাড়িতে খেলতে গিয়ে প্রাণ গেল শিশুর: অরক্ষিত সেফটি ট্যাংকে ভাসছিল ২ বছরের ইফাত

১৭

বাগেরহাটে টানা বর্ষণে ৭ হাজার ঘের প্লাবিত: শত কোটি টাকার ক্ষতিতে নিঃস্ব মৎস্যচাষিরা

১৮

কৃষক বাবার অসাধারণ সাফল্য: ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে রাজশাহীর হাসিবুর!

১৯

নেত্রকোণায় রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা: সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের প্রত্যয়

২০