শহীদুল ইসলাম শরীফ, দোহার {ঢাকা} প্রতিনিধি
২৩ জুন ২০২৬, ১:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আবেগঘন পরিবেশে জয়পাড়া কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত

ঢাকার দোহার উপজেলার ঐতিহ্যবাহী জয়পাড়া কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংর্বধনা ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ সোমবার (২২ জুন) সকালে কলেজ প্রাঙ্গণে অত্যন্ত আবেগঘন ও সুন্দর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদায়লগ্নে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে এক আবেগপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাইদুল ইসলাম। জয়পাড়া কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সিদ্দিকুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিদায়ি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ও অনুপ্রেরণাদায়ী বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

দিকনির্দেশনামূলক বক্তব্য ও অনুপ্রেরণা: অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের দিকনির্দেশনা দেন জয়পাড়া কলেজ অ্যাডহক কমিটির সদস্য এবং ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাশেম বেপারী। এ ছাড়াও কলেজের সিনিয়র শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বিদায়ি শিক্ষার্থীদের আগামী দিনের পথচলা এবং পরীক্ষার প্রস্তুতি নিয়ে মূল্যবান পরামর্শ প্রদান করেন।

ভবিষ্যৎ কামনায় বিশেষ দোয়া: অনুষ্ঠানের শেষ অংশে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ভালো ফলাফল, সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এই দোয়া অনুষ্ঠানে কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, বিদায়ি শিক্ষার্থীবৃন্দ এবং একাদশ শ্রেণিতে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীরা অংশ নেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০