আলিফ মিয়া, হাতিবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
২২ জুন ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হাতীবান্ধায় ১৩ কোটির সড়ক প্রকল্পে হরিলুট: উদ্বোধনের এক ঘণ্টার মাথায় ব্রীজে ধস ও ফাটল!

উন্নয়নের নামে সরকারি অর্থ অপচয় ও জননিরাপত্তা নিয়ে অবহেলার এক নজিরবিহীন ঘটনা ঘটেছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায়। প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে উপজেলার দইখাওয়া কলেজ হতে ভেলাগুড়ি ইউনিয়নের বুড়িরবাজার পর্যন্ত সড়ক সংস্কার ও ব্রীজ নির্মাণ প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ হাতেনাতে প্রমাণিত হয়েছে।

গত শনিবার বিকেলে এই প্রকল্পের নবনির্মিত একটি ব্রীজ যান চলাচলের জন্য উন্মুক্ত করার মাত্র এক ঘণ্টার মাথায় সেটিতে ভয়াবহ ফাটল দেখা দেয়। এখানেই শেষ নয়, পরদিন রবিবার সকালে ব্রীজের আরেকটি অংশে নতুন করে বড় ধরনের ফাটল দৃশ্যমান হওয়ায় পুরো এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও চরম আতঙ্ক বিরাজ করছে। যেকোনো সময় ব্রীজটি ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

প্রকল্পের বিবরণ ও অনিয়ম: স্থানীয় প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, হাতীবান্ধা উপজেলার দইখাওয়া কলেজ থেকে ভেলাগুড়ি ইউনিয়নের বুড়িরবাজার পর্যন্ত ৯ কিলোমিটার ৩০০ মিটার রাস্তা পূর্ণাঙ্গ সংস্কার এবং ৪টি ছোট ব্রীজ নির্মাণের জন্য প্রায় ১৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। তবে শুরু থেকেই ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও মেগা দুর্নীতির অভিযোগ আসছিল।

যোগসাজশের অভিযোগ: স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, উপজেলা প্রকৌশলীর প্রত্যক্ষ যোগসাজশ, চরম উদাসীনতা ও অনৈতিক সুবিধার কারণেই ঠিকাদারি প্রতিষ্ঠানটি সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে এমন জঘন্য ও নিম্নমানের কাজ করার সাহস পেয়েছে। কাজের তদারকিতে প্রকৌশলীদের গাফিলতিকেই মূল কারণ হিসেবে দেখছেন তারা।

 

তীব্র ক্ষোভ ও তদন্তের দাবি:

উদ্বোধনের পরপরই কোটি টাকার ব্রীজে ফাটল ধরার এই ছবি ও খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে চরম অসন্তোষের সৃষ্টি হয়। সচেতন মহল এই ঘটনাকে সরকারি অর্থের প্রকাশ্য হরিলুট হিসেবে আখ্যায়িত করেছেন। এলাকাবাসী অবিলম্বে এই দুর্নীতির সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে দায়ী ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট প্রকৌশলীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০