কালান্তর নিউজ ডেস্ক
২০ জুন ২০২৬, ৯:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডাম ফাউন্ডেশনে ১০০ পদে নিয়োগ বিজ্ঞপ্তি, স্থায়ী হলে বেতন ৪১ হাজার টাকা

দেশব্যাপী মাঠপর্যায়ে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনার জন্য বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা আহ্‌ছানিয়া মিশনের সহযোগী প্রতিষ্ঠান ‘ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি)’। প্রতিষ্ঠানটি তাদের ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে মোট ১০০ জন যোগ্য জনবল নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ২৮ জুন ২০২৬ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে কিংবা সরাসরি ডাকযোগে আবেদন করার সুযোগ পাবেন।

পদের বিবরণ ও বেতন-ভাতা:

পদের নাম: ব্রাঞ্চ ম্যানেজার

পদসংখ্যা: ১০০টি

বেতনকাঠামো: শিক্ষানবিশকালে (প্রথম ৬ মাস) মাসিক প্রারম্ভিক বেতন ৩৩,৩০০ টাকা। সফলভাবে শিক্ষানবিশকাল শেষে চাকরি নিয়মিত বা স্থায়ী করা হলে সর্বসাকুল্য (গ্রস) মাসিক বেতন হবে ৪১,০৩০ টাকা। তবে অধিক যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হতে পারে।

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতি কর্মদিবসের জন্য ২০০ টাকা হারে মধ্যাহ্নভোজ (লাঞ্চ) ভাতা, নির্ধারিত মোবাইল বিল এবং মোটরবাইকের জ্বালানি ও মেরামত খরচ দেওয়া হবে। এছাড়া চাকরি স্থায়ী হলে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব ভাতা, শিশু শিক্ষাসহায়ক ভাতা এবং ইনস্যুরেন্সের সুবিধা রয়েছে।

আবেদনের যোগ্যতা ও অভিজ্ঞতা:

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি।

বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর (অধিক যোগ্যতাসম্পন্নদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য)।

অভিজ্ঞতা: যেকোনো এনজিও-তে ক্ষুদ্রঋণ কার্যক্রমে ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে ন্যূনতম ২ বছরের বাস্তব কর্ম-অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই মোটরসাইকেল চালনায় দক্ষ হতে হবে এবং ক্ষুদ্রঋণ কার্যক্রমের সফটওয়্যার পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে।

বিশেষ দ্রষ্টব্য: সংস্থায় সম্পূর্ণ ধূমপানমুক্ত পরিবেশ বজায় থাকায় ধূমপায়ীদের আবেদন না করার জন্য নিরুৎসাহিত করা হয়েছে।

কর্মস্থল ও বিশেষ শর্ত:

নির্বাচিতদের ঢাকা, গাজীপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রামসহ ডিএফইডির কার্যক্রম পরিচালিত দেশের ২৩টি জেলা এবং আগামী অর্থবছরে চালু হতে যাওয়া নতুন ২৩টি ব্রাঞ্চে পদায়ন করা হতে পারে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় ১০,০০০ টাকা ফেরতযোগ্য নিরাপত্তা জামানত জমা দিতে হবে। তবে নিয়মিতকরণের আগে (ছয় মাসের মধ্যে) চাকরি ছেড়ে দিলে এই জামানত অফেরতযোগ্য হবে।

আবেদন প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র, জীবনবৃত্তান্ত (২ জন রেফারেন্সের মোবাইল নম্বরসহ), ২ কপি রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্র ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপিসহ সরাসরি বা ডাকযোগে আবেদন করতে হবে।

ডাকযোগে পাঠানোর ঠিকানা: প্রধান নির্বাহী কর্মকর্তা, ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি), বাড়ি-৮৫২, সড়ক-১৩, বায়তুল আমান হাউজিং সোসাইটি, আদাবর, ঢাকা-১২০৭।

ই-মেইলে আবেদনের ঠিকানা: প্রার্থীরা চাইলে তাঁদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত dfed@ahsaniamission.org.bd অথবা info@dfed.org.bd ই-মেইলের মাধ্যমেও পাঠাতে পারবেন। ই-মেইলের ‘Subject line’-এ অথবা খামের ওপরে পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০