কালান্তর নিউজ ডেস্ক
১৫ জুন ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাইব্যুনালে বেনজীরের বিরুদ্ধে ১০ মামলা, ফেরাতে এনসিবিতে চিঠি দিচ্ছে তদন্ত সংস্থা

দুবাইয়ে গ্রেপ্তার হওয়া সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম, খুন ও গণহত্যার অন্তত ১০টি মামলার তদন্ত চলছে। তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) ও ইন্টারপোলের মাধ্যমে আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া শুরু করেছে রাষ্ট্রপক্ষ।

আজ সোমবার (১৫ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলাম এসব তথ্য জানান। ব্রিফিংয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী এম আবদুল কাইয়ুম এবং সাবেক আইজিপি বাহারুল ইসলামও উপস্থিত ছিলেন।

শাপলা চত্বর ও একরাম হত্যার সরাসরি সম্পৃক্ততা: প্রধান কৌঁসুলি আমিনুল ইসলাম জানান, বেনজীর আহমেদ যখন র‌্যাবের প্রধান ও পরবর্তীতে পুলিশ প্রধান (আইজিপি) ছিলেন, তখন অসংখ্য অপরাধ ও হত্যাকাণ্ডের সাথে তার সম্পৃক্ততা ছিল। তিনি বেনজীরকে হেফাজতের শাপলা চত্বরের ঘটনার ‘অন্যতম কুশীলব’ হিসেবে বর্ণনা করেন। এছাড়া চট্টগ্রামের একরাম কমিশনার হত্যাকাণ্ডে তার সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে এবং এই তদন্তগুলো এখন শেষ পর্যায়ে রয়েছে।

ইন্টারপোলের রেড নোটিস ও দুবাইয়ে গ্রেপ্তার: আওয়ামী লীগ সরকারের আমলের বিচারবহির্ভূত হত্যা ও গুমের অভিযোগে পলাতক এই সাবেক পুলিশ প্রধানের বিরুদ্ধে ২০২৫ সালের ২২ এপ্রিল ইন্টারপোলের মাধ্যমে ‘রেড নোটিস’ জারি করা হয়। সেই নোটিসের ভিত্তিতেই সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) পুলিশ তাকে দুবাই থেকে গ্রেপ্তার করেছে।

চুক্তি না থাকলেও যেভাবে ফিরবেন বেনজীর: সাবেক আইজিপি বাহারুল ইসলাম জানান, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের কোনো সরাসরি বন্দিবিনিময় (এক্সট্রাডিশন) চুক্তি না থাকলেও দুই দেশের সরকারের পারস্পরিক যোগাযোগের মাধ্যমে তাকে ফিরিয়ে আনা সম্ভব। প্রধান কৌঁসুলি জানান, ইউএই-এর নিয়ম অনুযায়ী এক্সট্রাডিশনের আবেদনের পর ৩০ দিনের মধ্যে সেখানকার প্রসিকিউটর বিষয়টি আদালতে উপস্থাপন করেন এবং আদালতের অনুমতি সাপেক্ষে বন্দিকে ফেরত পাঠানো হয়।

রিমান্ড ও কঠোর বিচারের প্রস্তুতি: বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার পর ট্রাইব্যুনালে হাজির করার পাশাপাশি চলমান মামলাগুলোতে রিমান্ডে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে বলে প্রসিকিউশন থেকে জানানো হয়েছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০