কালান্তর নিউজ ডেস্ক
১৫ জুন ২০২৬, ৬:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১৯ বছর পর আবার মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, স্মৃতিতে মেসির জাদু

দীর্ঘ ১৯ বছর পর আবারও আন্তর্জাতিক ফুটবল মঞ্চে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও আলজেরিয়া। দুই দলের ইতিহাসে মুখোমুখি লড়াইয়ের গল্প মাত্র একটি ম্যাচের হলেও, সেই ম্যাচেই বিশ্ব ফুটবলপ্রেমীরা দেখেছিল তরুণ লিওনেল মেসির এক জাদুকরী পারফরম্যান্স।

দুই দলের একমাত্র ঐতিহাসিক লড়াইটি হয়েছিল ২০০৭ সালের ৫ জুন, স্পেনের বিখ্যাত ক্যাম্প ন্যু স্টেডিয়ামে। প্রীতি ম্যাচের সেই লড়াইয়ে আর্জেন্টিনা দলে ছিলেন রবার্তো আয়ালা, হুয়ান রোমান রিকেলমে, কার্লোস তেভেজদের মতো কিংবদন্তি তারকারা। আর তাদের মাঝেই আলো ছড়িয়েছিলেন ১৯ বছর বয়সী তরুণ লিওনেল মেসি।

মেসির জাদুতে সেই রোমাঞ্চকর জয়: ম্যাচের শুরুতেই পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দিয়েছিলেন কার্লোস তেভেজ। তবে আলজেরিয়া দ্রুত ঘুরে দাঁড়িয়ে প্রথমার্ধ শেষেই ২-১ ব্যবধানে লিড নেয়। দ্বিতীয়ার্ধে শুরু হয় মেসির একক নৈপুণ্য। প্রথমে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান তিনি। এরপর দুর্দান্ত আক্রমণাত্মক খেলায় দলকে এগিয়ে নিয়ে ম্যাচের ৭৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে আর্জেন্টিনার ৪-৩ ব্যবধানের জয় নিশ্চিত করেন মেসি।

বিশ্বকাপের মঞ্চে আবার দেখা: ২০০৭ সালের সেই রোমাঞ্চকর ম্যাচের পর দীর্ঘ ১৯ বছর আর কখনো মুখোমুখি হয়নি এই দুই দল। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার ফিফা বিশ্বকাপ ২০২৬-এর মঞ্চে আবার দেখা হচ্ছে তাদের।

ম্যাচের সময় ও ভেন্যু: বাংলাদেশ সময় আগামী বুধবার সকালে কানসাস সিটি স্টেডিয়ামে ‘জে’ গ্রুপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও আলজেরিয়া।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০