আলিফ মিয়া, হাতিবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
১২ জুন ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কালীগঞ্জে আ.লীগ নেতা গ্রেপ্তার: ওসির ওপর ক্ষিপ্ত বিএনপি আহ্বায়কের পক্ষ, অপসারণ দাবি

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়কের ভায়রা ও উপজেলা আওয়ামী লীগ নেতাকে নাশকতার মামলায় গ্রেপ্তার করায় ক্ষিপ্ত হয়ে ওসির অপসারণ দাবি করেছে বিএনপির একটি অংশ। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের তুষভাণ্ডার বাজারে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সংবাদ সম্মেলন থেকে এই দাবি জানানো হয়।

আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার ও তদবির: গত ৬ জুন রাতে রংপুর থেকে নাশকতার মামলার এজাহারভুক্ত আসামি ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজার রহমানকে গ্রেপ্তার করে কালীগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আজিজার রহমান উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলমের আপন ভায়রা ভাই। আত্মীয়কে গ্রেপ্তারের পর বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মুঠোফোনে ওসির ওপর ক্ষিপ্ত হন এবং এরপর থেকেই ওসির সাথে বিএনপির ওই অংশের দূরত্ব তৈরি হয়।

দলীয় পদ সাজিয়ে আন্দোলনের উছিলা: গত বুধবার একই মামলায় রমজান আলী নামে এক আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। তবে জাহাঙ্গীর আলমের নেতৃত্বাধীন গ্রুপটি তাকে ‘মৎস্যজীবী দলের গোড়ল ইউনিয়নের সহ-সাংগঠনিক সম্পাদক’ দাবি করে মাঠে নামে। সংবাদ সম্মেলন থেকে উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলাম আগামী ১২ ঘণ্টার মধ্যে ওসির অপসারণ দাবি করেন। তবে মৎস্যজীবী দলের উপজেলা সাধারণ সম্পাদক ইমান আলী জাদু স্পষ্ট জানিয়েছেন, রমজান নামে কাউকে তারা চেনেন না এবং ওই ইউনিয়নে মৎস্যজীবী দলের কোনো কমিটিই নেই।

বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ও সমালোচনা: দীর্ঘ দিন ধরে কালীগঞ্জ উপজেলা বিএনপি দুটি গ্রুপে বিভক্ত; যার একটির নেতৃত্বে জেলা বিএনপির সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল এবং অপরটির নেতৃত্বে আহ্বায়ক জাহাঙ্গীর আলম। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি নেতা জানান, মূলত প্রভাবশালী আত্মীয় ও আওয়ামী লীগ নেতা আজিজার রহমানকে গ্রেপ্তার করায় ক্ষিপ্ত হয়ে, রমজান নামের এক কর্মীকে মৎস্যজীবী দল সাজিয়ে আন্দোলনের উছিলা তৈরি করা হয়েছে। বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্বে সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে ওসির বলির পাঁঠা হওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র আলোচনা-সমালোচনা চলছে।

পুলিশের বক্তব্য: কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, আওয়ামী লীগ নেতা আজিজার রহমান নাশকতার মামলার এজাহারনামীয় আসামি এবং তিনি সম্ভবত এক বিএনপি নেতার নিকটাত্মীয়। তাকে গ্রেপ্তারের পর ওই নেতা ফোন করে ক্ষোভ প্রকাশ করেছিলেন। ওসি স্পষ্ট করেন, পুলিশ সম্পূর্ণ আইন মোতাবেক দায়িত্ব পালন করছে এবং অপরাধী কার আত্মীয়, সেটি পুলিশের বিবেচ্য বিষয় নয়।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০