কালান্তর নিউজ ডেস্ক
৪ জুন ২০২৬, ১১:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘ভাই, এত ব্যস্ত হইয়েন না’: ছুটির বিষয়ে প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে ঐতিহাসিক বিজয়ের পর এবার ছুটি নেবেন কি না, গণমাধ্যমকর্মীদের এমন কৌতূহলী প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান স্বভাবসুলভ হাস্যরসে বলেছেন, ‘ভাই, এত ব্যস্ত হইয়েন না।’

আজ বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। জাতিসংঘের মর্যাদাপূর্ণ এই পদে নির্বাচিত হওয়ার পর আজ বৃহস্পতিবার সকালেই নিউইয়র্ক থেকে ঢাকায় ফিরেছেন তিনি।

গত ২ জুন জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতি নির্বাচিত হন বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। নির্বাচনে তিনি সাইপ্রাসের শক্তিশালী প্রার্থীকে বড় ব্যবধানে পরাজিত করেন।

“এই বিজয় বাংলাদেশের, এই বিজয় প্রধানমন্ত্রীর”:

বিজয় অর্জনের পর প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই বিজয় বাংলাদেশের বিজয়। এই বিজয় প্রধানমন্ত্রীর। আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। তিনি যদি এই আন্তর্জাতিক লবিংয়ের সিদ্ধান্ত না নিতেন এবং দৃঢ়ভাবে, অবিচলভাবে ও বিরোধহীনভাবে আমাদের সমর্থন না করতেন, তাহলে ১০ বছরের এই দীর্ঘ পথ মাত্র ১০ সপ্তাহে আমরা অতিক্রম করতে পারতাম না।’

তিনি আরও যোগ করেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের সব কর্মকর্তা এবং বিদেশে বিভিন্ন দূতাবাসে কর্মরত কর্মকর্তারা নিরলসভাবে কাজ করেছেন। আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা—আমরা সবাই মিলে যে ‌টিম স্পিরিট নিয়ে কাজ করেছি, এই বিজয়ের পেছনে তার অবদান ছিল বিপুল। এ বিজয় আমরা বাংলাদেশের নতুন প্রজন্মের ভবিষ্যতের কাছে উৎসর্গ করছি।’

ছুটি না নিয়ে দুই দায়িত্বই একসাথে পালনের ঘোষণা:

মন্ত্রণালয়ে ব্রিফিংয়ের একপর্যায়ে সাংবাদিকেরা প্রশ্ন করেন, জাতিসংঘের সভাপতি পদের দায়িত্ব নেওয়ার পর তিনি এখন বর্তমান পদ থেকে ছুটিতে যাবেন কি না। এমন প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী হেসে বলেন, ‘চাকরি ছাড়ব কি না, এটাই তো? না না, ছুটি নেব কি না? ভাই, এত ব্যস্ত হওয়ার কিছু নেই! এর সফল নজির আমাদের ইতিহাসেই আছে।’

খলিলুর রহমান অতীত ইতিহাস স্মরণ করে বলেন, ‘আজ থেকে ঠিক ৪০ বছর আগে আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। আমি তখন তাঁর একান্ত সচিব (পিএস) ছিলাম এবং তাঁর সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করেছি। উনি ওই দুই পদেই পূর্ণকালীন কাজ সাফল্যের সাথে সম্পন্ন করেছেন। ওই সময়টা ছিল ইন্টারনেট-পূর্ব যুগ; কিন্তু আজ প্রযুক্তির কল্যাণে আপনি ঘরে বসেই নিরবচ্ছিন্নভাবে দুটি কাজই একসঙ্গে করতে পারেন। ডিজিটাল এই যুগে এটা এখন খুব স্বাভাবিক বিষয়।’

জার্মানির সাবেক এক পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের উদাহরণ টেনে বাজারে ছড়ানো গুঞ্জন নাকচ করে খলিলুর রহমান বলেন, ‘বিষয়টি আমি আগেও পরিষ্কার করে দিয়েছি। অনেকেই উদাহরণ দিয়ে বলেছেন—বর্তমানে জার্মানিতে যিনি আছেন, তিনি তো পররাষ্ট্রমন্ত্রী পদ ছেড়ে ওই পদে কাজ করেছেন। আসলে প্রকৃত বিষয়টা হচ্ছে, তিনি গ্রিন পার্টির নেতা ছিলেন এবং তাঁর দল ওই সময় নির্বাচনে হেরে যায়। এ কারণে তিনি আর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে থাকতে পারেননি, জাতিসংঘের পদের জন্য পদত্যাগ করেননি।’

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০