কালান্তর নিউজ ডেস্ক
১৬ মে ২০২৬, ৯:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

একটা জেনারেশন নেশার কারণে নষ্ট হয়ে গেছে: জ্বালানিমন্ত্রী

মাদক থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ (টুকু)। তিনি বলেন, “মাদকের পরিবর্তে খেলাধুলা ও স্বাস্থ্য রক্ষার বিষয়ে অভিভাবকদের সবসময় খেয়াল রাখতে হবে। আমাদের একটা জেনারেশন নেশার কারণে নষ্ট হয়ে গেছে। তাদের সঠিক পথে এনে সুস্থ-সুন্দরভাবে বেড়ে ওঠার সুযোগ করে দিতে পারলে দেশটা আরও সুন্দর হবে।”

শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এক গুণীজন সংবর্ধনা ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মাঠ কমে যাওয়াতেই বাড়ছে মাদক আসক্তি:

শহরে খেলার মাঠ কমে যাওয়াকে মাদক বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করে জ্বালানিমন্ত্রী বলেন, “আমাদের খেলাধুলা যদি ঠিকঠাক থাকত, তাহলে পাড়ায় পাড়ায় বা মহল্লায় তরুণরা এভাবে অনর্থক আড্ডা মেরে মাদকে আসক্ত হতো না। প্রতিটি শহরে অনেক বড় বড় অট্টালিকা নির্মিত হয়েছে, যেখানে অনেক ছেলেমেয়ে বাস করে। কিন্তু তাদের খেলাধুলা করার মতো কোনো জায়গা নেই। এতে করে তাদের স্বাস্থ্যের যেমন ক্ষতি হচ্ছে, তেমনি মনও নষ্ট হয়ে যাচ্ছে।”

সপ্তাহে একদিন ‘গেমস ক্লাস’ বাধ্যতামূলক:

শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য প্রতিটি বিদ্যালয়ে সপ্তাহে অন্তত একদিন দুই ঘণ্টার গেমস ক্লাস রাখার নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, “প্রত্যেক স্কুলে প্রতিটি শ্রেণিতে সপ্তাহে একদিন দুই ঘণ্টা করে গেমস ক্লাস রাখতে আমি জেলা প্রশাসককে বলে দিয়েছি। সেখানে ফুটবল, বাস্কেটবল থেকে শুরু করে আমাদের ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলাও থাকবে। খেলাধুলা না করলে শরীর ভালো থাকে না, আর শরীর ভালো না থাকলে মনও ভালো থাকে না।”

শিক্ষার্থীদের প্রতি পরামর্শ ও নিজের পরিবারের স্মৃতিচারণ:

শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, “শেখার কোনো বয়স নেই। শিক্ষা এমন এক অনন্য সম্পদ, যা কেউ কখনো চুরি করতে পারে না।”

বক্তব্যের শেষ পর্যায়ে নিজের পারিবারিক শিক্ষার ইতিহাস তুলে ধরে তিনি বলেন, “আমার দাদা একজন সাধারণ কৃষিজীবী হয়েও ১৯২৪ সালে তাঁর ছেলেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন। তখন সিরাজগঞ্জে কোনো কলেজ ছিল না, ম্যাট্রিক পাস করে বাইরে গিয়ে পড়তে হতো। একজন সাধারণ মানুষ হয়েও তিনি স্বপ্ন দেখেছিলেন তাঁর সন্তানকে উচ্চশিক্ষিত করবেন। এই দেশটা শুধু আমাদের নয়, আগামী প্রজন্মের। আমি চাই, সিরাজগঞ্জকে এমন একটি জায়গায় রেখে যেতে, যেটা নিয়ে আগামী প্রজন্ম গর্ব করতে পারে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন খান এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেহেরপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড; ৩ লাখ টাকা জরিমানা

অনলাইনে বিক্রির বিজ্ঞাপন দেখে ১০০ বছর পর স্পেনের ঐতিহাসিক পাণ্ডুলিপি উদ্ধার!

শুরু হলো পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা; মক্কা-মিনার আকাশ-বাতাস ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত

ইসলামী ব্যাংকে বড় রদবদল: জুবায়দুর রহমানের পদত্যাগ, নতুন চেয়ারম্যান সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলম

রামিসা হত্যা মামলা: আসামি সোহেল ও স্ত্রীর পক্ষে লড়তে রাষ্ট্রীয় খরচে ‘স্টেট ডিফেন্স’ আইনজীবী নিয়োগ

কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণ করতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ঈদের কেনাকাটা: ৫০ হাজার টাকার মধ্যে সেরা ৭টি স্মার্টফোন

মাদ্রাসায় যৌন নিপীড়ন বন্ধে কমিশন গঠনসহ শায়খ আহমাদুল্লাহর একগুচ্ছ জরুরি প্রস্তাব

হামে প্রতিদিন গড় মৃত্যু ৭ জনের বেশি, ৫০০ ছাড়াল শিশু মৃত্যু

রামিসা হত্যা মামলা: সিআইডি’র ডিএনএ রিপোর্ট হস্তান্তর; রোববারই জমা হতে পারে চার্জশিট

১০

বাংলাদেশ ব্যাংকের ৬০ হাজার কোটি টাকার তহবিল

১১

আজ টিভিতে যা দেখবেন: ঢাকা প্রিমিয়ার লিগ ও জার্মান কাপের ফাইনাল

১২

‘ছোটবেলায় আমিও অশালীন স্পর্শের শিকার হয়েছিলাম’: উর্বী

১৩

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলা; ফেসবুকে ‘প্লিজ সেভ আস’ পোস্ট ভাইরাল

১৪

ইতিহাসে প্রথম: ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হলেন আলেম মুফতি মুহিববুল্লা হিল বাকী

১৫

রামিসা হত্যা মামলা: আসামিপক্ষে লড়বেন না ঢাকা বারের কোনো আইনজীবী

১৬

পল্লবীতে শিশু হত্যা: ন্যায়বিচারের দৃষ্টান্ত স্থাপন এখন সময়ের দাবি

১৭

ব্যাংক এশিয়ায় বড় নিয়োগ বিজ্ঞপ্তি; ‘ট্রেইনি অফিসার’ পদে আবেদনের সুযোগ

১৮

ঈদের ছুটিতে জবি শিক্ষার্থীদের উচ্ছ্বাস; আসন পেতে ১২ ঘণ্টা আগেই ক্যাম্পাসে ভিড়

১৯

বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের তীব্র বিরোধিতা; ভোক্তার স্বার্থ অগ্রাধিকার দেওয়ার আশ্বাস বিইআরসির

২০