কালান্তর নিউজ ডেস্ক
১৬ মে ২০২৬, ৪:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সবুজ শক্তির আড়ালে ‘বিষের’ চালান; ই-বর্জ্যের ঝুঁকিতে বাংলাদেশ

দেশে ইজিবাইক, বৈদ্যুতিক যান ও সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ার সাথে সাথে লাফিয়ে লাফিয়ে বাড়ছে লিথিয়াম ব্যাটারির বাজার। তবে এই সম্ভাবনাময় খাতটি ঘিরে তৈরি হয়েছে এক ভয়াবহ বিপর্যয়। আন্তর্জাতিক বাজারের স্ক্র্যাপ, পুরোনো ও লাইফসাইকেল শেষ হওয়া বাতিল ব্যাটারি দেদারসে দেশে ঢুকছে, যার সিংহভাগই আসছে চীন থেকে।

যেভাবে চলছে জালিয়াতি:

অনুসন্ধানে জানা গেছে, বিদেশ থেকে আমদানি করা এসব স্ক্র্যাপ ব্যাটারির ভালো সেলগুলো আলাদা করে নতুন কেসিং এবং বিএমএস (ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম) লাগিয়ে বাজারে একদম নতুন হিসেবে চালিয়ে দেওয়া হচ্ছে। রাজধানীর কাপ্তান বাজারসহ দেশের বিভিন্ন পাইকারি বাজারে আসল ব্যাটারির চেয়ে অর্ধেক বা তারও কম দামে এগুলো বিক্রি হচ্ছে। সাধারণ ক্রেতারা সস্তা পেয়ে এগুলো কিনলেও মাত্র এক-দুই বছরের মধ্যে ব্যাটারিগুলো কার্যক্ষমতা হারিয়ে ভয়ংকর ই-বর্জ্যে পরিণত হচ্ছে।

আমদানির নেপথ্যে চতুরতা:

ব্যবসায়ীরা বিভিন্ন এইচএস কোড (HS Code) ব্যবহার করে আইনি চোখ ফাঁকি দিচ্ছেন। কখনো ‘স্ক্র্যাপ ব্যাটারি’, কখনো ‘এনার্জি স্টোরেজ মডিউল’, আবার কখনো ‘সোলার স্টোরেজ ইকুইপমেন্ট’ বা ‘ইলেকট্রনিক পার্টস’ নামে এই বিষাক্ত উপাদানগুলো দেশে নিয়ে আসা হচ্ছে।

পরিবেশ ও জনস্বাস্থ্যের চরম হুমকি:

বিশেষজ্ঞদের মতে, ভালো মানের লিথিয়াম ব্যাটারি (যেমন: লিথিয়াম টাইটানেট বা এলটিও) ২৫ থেকে ৮০ বছর পর্যন্ত সেবা দিতে পারে। কিন্তু এই নিম্নমানের ও জোড়াতালির ব্যাটারিগুলো অল্প দিনেই নষ্ট হচ্ছে। এগুলো থেকে নির্গত লিথিয়াম, কোবাল্ট, নিকেল, ম্যাঙ্গানিজ ও বিষাক্ত ইলেকট্রোলাইট মাটি ও পানিতে মিশে জীববৈচিত্র্য ধ্বংস করছে। এছাড়া অনিয়ন্ত্রিতভাবে এগুলো ভাঙার কারণে বিষাক্ত গ্যাস ছড়াচ্ছে এবং অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিচ্ছে।

আধুনিক রিসাইকেলের অভাব:

চীনে ব্যাটারি রিসাইকেল প্রক্রিয়া অত্যন্ত আধুনিক ও সরকারিভাবে ট্র্যাক করা হলেও বাংলাদেশে এখনও কোনো প্রাতিষ্ঠানিক রিসাইকেল শিল্প গড়ে ওঠেনি। ফলে পুরান ঢাকা, যাত্রাবাড়ী, কদমতলী, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের বিভিন্ন ভাঙারির দোকানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ পরিবেশে এসব ব্যাটারি ভাঙা হচ্ছে।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. মাহফুজা পারভীন বলেন, “নবায়নযোগ্য জ্বালানির ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে এখনই এই স্ক্র্যাপ লিথিয়াম ব্যাটারি আমদানি কঠোরভাবে বন্ধ করতে হবে। সঠিক ব্যবস্থাপনা না থাকলে পরিবেশবান্ধব প্রযুক্তির আড়ালে বাংলাদেশ খুব দ্রুতই ই-বর্জ্যের ভাগাড়ে পরিণত হবে।”

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টির পানিতে নরসিংহাটি আকসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভাঙন, ঝুঁকিতে শিক্ষার্থীরা!

পার্বতীপুরে নিজ ঘর থেকে মা ও কিশোরী মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার!

গুগলে ‘চোরের দলের ফুটবল খেলা কবে’ সার্চ দিলেই আসছে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের তথ্য!

বেলকুচির মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঈর্ষণীয় সাফল্য, প্রশংসায় ভাসছেন শিক্ষকরা!

সাংবাদিকদের পাশে থাকার বার্তা দিয়ে পার্বতীপুর উপজেলা যুবদলের উপহার সামগ্রী প্রদান

তৈয়বা মজুমদার রক্তকেন্দ্রে সাড়ে ৪ কোটি টাকার আধুনিক যন্ত্রপাতি হস্তান্তর

কুষ্টিয়ায় বিজিবির উদ্যোগে সীমান্তবর্তী ১০০ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নেত্রকোনায় চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ, হাসপাতালে ব্যাপক ভাঙচুর

রাজশাহীতে পদ্মার পানি বেড়ে মৌসুমের সর্বোচ্চ, ডুবছে চর

সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধে দিনাজপুরে মতবিনিময় সভা

১০

‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচিতে দিনাজপুর জেলা পুলিশের সবুজায়ন উদ্যোগ

১১

দুই মাস পর সচল মধ্যপাড়া খনি, শুরু হলো পাথর উত্তোলন

১২

মিঠাপুকুরে কলেজছাত্রী খুশীর রহস্যজনক মৃত্যু: অপমৃত্যুর আড়ালে পরিকল্পিত হত্যাকাণ্ড ও জোরপূর্বক গর্ভপাতের লোমহর্ষক ক্লু উন্মোচন

১৩

দিনাজপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার মো. ফরহাদ সরকারের বিদায় সংবর্ধনা

১৪

কুয়েটে ১৬তম জাতীয় আন্ডারগ্রাজুয়েট ম্যাথ অলিম্পিয়াডের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

১৫

কুয়েটে ‘বৃক্ষরোপণ সপ্তাহ-২০২৬’ উদ্বোধন: সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয়

১৬

নানাবাড়িতে খেলতে গিয়ে প্রাণ গেল শিশুর: অরক্ষিত সেফটি ট্যাংকে ভাসছিল ২ বছরের ইফাত

১৭

বাগেরহাটে টানা বর্ষণে ৭ হাজার ঘের প্লাবিত: শত কোটি টাকার ক্ষতিতে নিঃস্ব মৎস্যচাষিরা

১৮

কৃষক বাবার অসাধারণ সাফল্য: ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে রাজশাহীর হাসিবুর!

১৯

নেত্রকোণায় রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা: সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের প্রত্যয়

২০