কালান্তর নিউজ ডেস্ক
১৫ মে ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা হতাশাজনক: খেলাফত মজলিস

দেশে ক্রমবর্ধমান অপরাধের মাত্রা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা বাহিনীর নির্লিপ্ততায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে খেলাফত মজলিস। দলটি অভিযোগ করেছে, দেশে হত্যাকাণ্ড, মাদক, কিশোর গ্যাং ও ছিনতাইয়ের মতো অপরাধ দিন দিন বাড়লেও তা নিয়ন্ত্রণে প্রশাসনের তৎপরতা অত্যন্ত হতাশাজনক।

বুধবার (১৩ মে) সন্ধ্যায় রাজধানীর পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের নির্বাহী বৈঠকে নেতৃবৃন্দ এসব কথা বলেন। আমিরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে বৈঠকটি পরিচালনা করেন মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

সীমান্ত হত্যা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা:

বৈঠকে বিএসএফ কর্তৃক সীমান্তে বাংলাদেশি নাগরিকদের গুলি করে হত্যার তীব্র নিন্দা জানানো হয়। নেতৃবৃন্দ বলেন, গত এক সপ্তাহে সীমান্তে তিন বাংলাদেশি নিহত হলেও ভারতীয় হাইকমিশনারকে তলব না করা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা। একইসঙ্গে আসাম ও পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে বাংলাভাষী মুসলমানদের বাংলাদেশে ‘পুশইনের’ অপচেষ্টাকে ভারতের ‘আধিপত্যবাদী আচরণ’ বলে অভিহিত করেন তারা।

** দ্রব্যমূল্য ও কোরবানি পশুর হাট:**

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে উল্লেখ করে বৈঠকে বলা হয়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পশুর হাট ইজারায় অনিয়ম ও চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এসব ক্ষেত্রে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানানো হয়।

সংবিধান সংস্কার ও বিচার প্রক্রিয়া:

সংবিধান সংস্কার প্রসঙ্গে নেতৃবৃন্দ বলেন, গণভোটের রায়ের আলোকে সরকারকে আন্তরিক হতে হবে। জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করতে ট্রাইব্যুনালে জনবল বাড়ানো এবং শেখ হাসিনাসহ পলাতক আসামিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবি জানানো হয়। এছাড়া বন্যা মোকাবিলায় টেকসই বাঁধ নির্মাণ ও নদী কেন্দ্রিক মহাপরিকল্পনা বাস্তবায়নের ওপরও জোর দেন তারা।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০