কালান্তর নিউজ ডেস্ক
৯ মে ২০২৬, ৮:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পুলিশে জনগণের আস্থা ফেরানোই সরকারের বড় চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী

তারেক রহমান বলেছেন, পুলিশের প্রতি জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার।

জাতীয় পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। আগামীকাল থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহের কর্মসূচি।

প্রধানমন্ত্রী বলেন, জনগণের নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত না হলে একটি মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠন কঠিন হয়ে পড়বে। আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জানমালের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।

তারেক রহমান বলেন, পুলিশ যদি জনগণের সঙ্গে বিশ্বাস ও আস্থার সম্পর্ক গড়ে তুলতে পারে, তাহলে দায়িত্ব পালন আরও কার্যকর ও সহজ হবে।

তিনি আরও বলেন, দীর্ঘ সময় পর দেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং জনগণ এখন ভয়-ভীতি ও দমন-পীড়নমুক্ত পরিবেশ প্রত্যাশা করছে।

প্রধানমন্ত্রী মব সহিংসতা, কিশোর গ্যাং ও মাদক নিয়ন্ত্রণে পুলিশকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর ও পেশাদার পুলিশ বাহিনী গড়ে তুলতে সক্ষমতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও বাংলাদেশ পুলিশ সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করে আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা বাড়িয়েছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Nouveau casino en ligne : les limites et les règles de jeu responsable

১

Spotify Review 2026

২

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

৩

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৪

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৫

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৬

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৭

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৮

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

৯

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

১০

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১১

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১২

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১৩

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৪

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৫

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৬

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৭

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৮

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

১৯

নাগেশ্বরীতে জুয়ার আসর থেকে যুবশক্তির নেতা আটক, ঘণ্টাখানেক পর মুচলেকায় মুক্তি

২০