কালান্তর নিউজ ডেস্ক
২৬ অক্টোবর ২০২৬, ৮:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেপাল প্রিমিয়ার লিগ মাতাতে পোখারায় শেখ মাহাদী, একই দলে সাকিব-সাইফউদ্দিন

নেপাল প্রিমিয়ার লিগের (এনপিএল) তৃতীয় আসরে পোখারা এভেঞ্জার্সের হয়ে খেলতে যাচ্ছেন বাংলাদেশের জাতীয় দলের অলরাউন্ডার শেখ মাহাদী হাসান। তাঁর সঙ্গে একই দলে রয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন। ফলে এবারের আসরে পোখারার জার্সিতে বাংলাদেশের তিন ক্রিকেটারকে একসঙ্গে দেখার সুযোগ পাবেন সমর্থকেরা।

২৬ অক্টোবর থেকে নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন ইউনিভার্সিটি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে শুরু হয়েছে এনপিএলের তৃতীয় আসর। টুর্নামেন্ট চলবে ২১ নভেম্বর পর্যন্ত।

পোখারা এভেঞ্জার্সের বিদেশি খেলোয়াড়দের তালিকায় আরও রয়েছেন শ্রীলঙ্কার অলরাউন্ডার চামিকা করুনারত্নে ও ধনঞ্জয়া লক্ষণ। দলটির লক্ষ্য এবারের আসরে ভালো পারফরম্যান্সের মাধ্যমে প্রতিযোগিতায় নিজেদের অবস্থান শক্তিশালী করা।

সূচি অনুযায়ী, আগামী ২৮ অক্টোবর নিজেদের প্রথম ম্যাচে সুদূরপশ্চিম রয়্যালসের মুখোমুখি হবে পোখারা এভেঞ্জার্স।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শেখ মাহাদী হাসান বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্পিন বোলিং অলরাউন্ডারদের একজন। তাঁর অফস্পিন ও কার্যকর ব্যাটিং দলকে ভারসাম্য দিতে পারে। এনপিএলে তাঁর পারফরম্যান্সের দিকে নজর থাকবে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের।

খুলনার এই ক্রিকেটারের নেপাল প্রিমিয়ার লিগে অংশগ্রহণ স্থানীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যেও আগ্রহ তৈরি করেছে। তাঁকে ঘিরে সমর্থকদের প্রত্যাশা, আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিজের দক্ষতার স্বাক্ষর রেখে দেশের সুনাম বাড়াবেন তিনি।

খুলনার ক্রিকেটপ্রেমী ও সমর্থকেরা শেখ মাহাদী হাসানের জন্য শুভকামনা জানিয়েছেন। তাঁদের প্রত্যাশা, নেপালের মাটিতে বল হাতে ঘূর্ণির জাদু এবং ব্যাট হাতে কার্যকর অবদান রেখে দলকে সাফল্য এনে দেবেন খুলনার এই তারকা।

খুলনার গর্ব শেখ মাহাদী হাসানের জন্য রইল শুভকামনা।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: খুলনায় জাতীয় ছাত্রশক্তির সংগঠক ফাহিম মিয়া স্থায়ীভাবে বহিষ্কৃত

১

Nouveau casino en ligne : les limites et les règles de jeu responsable

২

Spotify Review 2026

৩

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

৪

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৫

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৬

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৭

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৮

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৯

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

১০

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

১১

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১২

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১৩

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১৪

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৫

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৬

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৭

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৮

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৯

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

২০