রবিউল ইসলাম, দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি
২৬ অক্টোবর ২০২৬, ৩:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনার জন্মকথা ও কৃতিসন্তান: ইতিহাসের রক্ত, বিজ্ঞানের আলো ও বীরত্বের ভূমি

খুলনা মানেই কেবল সুন্দরবনের প্রবেশদ্বার, রূপসা-ভৈরব নদের জোয়ার-ভাটা আর ১৯৭১ সালের বধ্যভূমির রক্তস্নাত ইতিহাস নয়। কাগজে-কলমে খুলনা জেলার বয়স ১৪৩ বছর হলেও এর ভূমির ইতিহাস হাজার বছরের পুরনো।

যেভাবে জন্ম হলো খুলনার:

মুঘল আমলে এই অঞ্চল যশোর জেলার অন্তর্ভুক্ত ছিল। ব্রিটিশ আমলে সুন্দরবন কেটে আবাদ বাড়লে দক্ষিণাঞ্চলের গুরুত্ব বৃদ্ধি পায়। ১৮৪২ সালে প্রথম ‘নয়াবাদ’ নামে মহকুমা গঠিত হয়। অবশেষে ১৮৮২ সালের ২৫ এপ্রিল গেজেট নোটিফিকেশনের মাধ্যমে যশোর থেকে আলাদা করে খুলনা জেলা প্রতিষ্ঠিত হয়। তখন খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা নিয়ে গঠিত হলেও ১৯৮৪ সালে তা আলাদা জেলায় রূপ নেয়। নামকরণের পেছনে খুল্লেশ্বরী দেবীর মন্দির, নাবিকদের উচ্চারণ বা খোলা অঞ্চল—এমন নানা মত প্রচলিত রয়েছে।

খুলনার কৃতিসন্তান ও গৌরবময় ইতিহাস:

বিজ্ঞান, সাহিত্য ও বীরত্বের এক অপূর্ব সমন্বয় রয়েছে খুলনায়। ভারতীয় রসায়নের জনক এবং বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্ম পাইকগাছার রাড়ুলীতে। ১৯৭১ সালের ১০ ডিসেম্বরের মুক্তিযুদ্ধে খুলনা শিপইয়ার্ডের কাছে শহীদ হন বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন। এছাড়া বাংলা নীতিকবিতার জনক কৃষ্ণচন্দ্র মজুমদার, বিদ্রোহী কবি ও সম্পাদক সিকান্দার আবু জাফর, নারী জাগরণের অগ্রদূত এবং ‘আমি বীরাঙ্গনা বলছি’-এর রচয়িতা নীলিমা ইব্রাহিমের জন্মও এই জনপদে।

কালান্তর নিউজের প্রশ্ন ও মূল্যায়ন:

এিসির রাঢ়ুলীর পৈতৃক বাড়িটির বর্তমান বেহাল দশা, গল্লামারি বধ্যভূমিতে ময়লার ভাগাড় কিংবা বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের নামে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় বা বিজ্ঞান জাদুঘর না থাকা নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে। একটি সভ্যতার মানদণ্ড নির্ধারিত হয় তার কৃতিসন্তানদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে। খুলনা তার বীর সন্তানদের জন্ম দিলেও তাদের স্মৃতি রক্ষা ও সঠিক মূল্যায়নে কতটুকু সফল হয়েছে—আজ সেই প্রশ্নই বড় হয়ে দেখা দিয়েছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: খুলনায় জাতীয় ছাত্রশক্তির সংগঠক ফাহিম মিয়া স্থায়ীভাবে বহিষ্কৃত

১

Nouveau casino en ligne : les limites et les règles de jeu responsable

২

Spotify Review 2026

৩

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

৪

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৫

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৬

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৭

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৮

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৯

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

১০

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

১১

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১২

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১৩

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১৪

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৫

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৬

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৭

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৮

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৯

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

২০