কালান্তর নিউজ ডেস্ক
২১ অক্টোবর ২০২৬, ৫:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হিসাববিজ্ঞানের ছাত্রী থেকে সফল উদ্যোক্তা: রাজিয়া হক কনকের অনুকরণীয় গল্প

হিসাববিজ্ঞানের ছাত্রী হয়েও বেছে নিয়েছিলেন রঙ আর সৃজনশীলতার দুনিয়া। ২০১১ সালে শুরু হওয়া সেই ছোট্ট স্বপ্ন আজ ডালপালা মেলে ছড়িয়ে পড়েছে বিয়ের সাজসজ্জা থেকে শুরু করে খাদ্য, শিক্ষা ও পর্যটন সেবায়। অদম্য সাহস আর অসামান্য দূরদর্শিতা নিয়ে আজ দেশের সফল বহুমাত্রিক নারী উদ্যোক্তাদের কাতারে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন রাজিয়া হক কনক।

উৎসবপ্রিয় বাঙালির জীবনের অন্যতম বড় উৎসব বিয়েকে আরও নান্দনিক ও আধুনিক রূপ দিতে রাজিয়া গড়ে তোলেন তার প্রধান প্রতিষ্ঠান ‘এলিগ্যান্ট ইভেন্ট সলিউশনস’। গায়েহলুদের চিরায়ত লোকজ সাজ থেকে শুরু করে রিসেপশনের আভিজাত্যময় আলোকসজ্জা—সবখানেই আধুনিকতার ছোঁয়া দিয়ে নজর কেড়েছেন তিনি। সেনা মালঞ্চ, আর্মি গলফ গার্ডেন, বিজিবি ব্যানকুইট হল ও বিএএফ শাহীন হলের মতো দেশের শীর্ষস্থানীয় প্রিমিয়াম ভেন্যুগুলোতে হাজারো বর-কনের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছে তার এই প্রতিষ্ঠান।

ওয়েডিং ইন্ডাস্ট্রিতে কাজের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন ‘বেস্ট এন্টারপ্রেনার’ ও ‘বেস্ট ইন ইনোভেশন’ সম্মাননা। পাশাপাশি দেশের এই খাতকে পেশাদার রূপ দিতে তিনি ‘অ্যাসোসিয়েশন অব ওয়েডিং ইভেন্ট ম্যানেজমেন্ট বাংলাদেশ’-এর সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

শুধু ইভেন্ট ম্যানেজমেন্টে থেমে না থেকে নিজের দক্ষতাকে তিনি ছড়িয়ে দিয়েছেন বৈচিত্র্যময় বিভিন্ন খাতে। বেকিংয়ের প্রতি ভালোবাসা থেকে গড়ে তুলেছেন জনপ্রিয় অনলাইন বেকারি ব্র্যান্ড ‘ব্লিসফুল বাইটস’। আন্তর্জাতিক এডুকেশন কনসালট্যান্সি ‘এমএমএস গ্লোবাল সার্ভিসেস’-এর সহপ্রতিষ্ঠাতা হিসেবে তিনি শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার পথ সুগম করছেন। এছাড়া হজ ও ওমরাহযাত্রীদের সেবায় ব্যবস্থাপনা অংশীদার হিসেবে যুক্ত আছেন ‘যাদ আল হারামাইন’-এর সাথে।

নিজের পথচলা নিয়ে রাজিয়া হক কনক বলেন, “উদ্যোক্তা হওয়া মানে কেবল লাভের হিসাব নয়; এর প্রকৃত অর্থ নতুন কিছু তৈরি করা, সমাজে মূল্য যোগ করা এবং আস্থার প্রতীক হয়ে মানুষের হৃদয়ে স্থান করে নেওয়া।” সততা, সৃজনশীলতা আর কঠোর পরিশ্রম থাকলে যে যেকোনো স্বপ্নকেই বাস্তবে রূপ দেওয়া সম্ভব, রাজিয়া হক কনকের জয়গাথা যেন তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: খুলনায় জাতীয় ছাত্রশক্তির সংগঠক ফাহিম মিয়া স্থায়ীভাবে বহিষ্কৃত

১

Nouveau casino en ligne : les limites et les règles de jeu responsable

২

Spotify Review 2026

৩

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

৪

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৫

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৬

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৭

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৮

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৯

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

১০

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

১১

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১২

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১৩

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১৪

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৫

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৬

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৭

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৮

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৯

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

২০