কালান্তর নিউজ ডেস্ক
২০ অক্টোবর ২০২৬, ৪:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার, উদ্ধার ট্যাপেন্টাডল ও অ্যালকোহল

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) পাঁচটি থানার পৃথক মাদকবিরোধী অভিযানে ৪ জন মাদক ব্যবসায়ী ও ১ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে ১৫৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১২ বোতল অ্যালকোহল উদ্ধার এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) রাজশাহী মহানগর পুলিশের মতিহার, কর্ণহার, শাহমখদুম, পবা ও বোয়ালিয়া থানা পুলিশ এসব অভিযান পরিচালনা করে। এর মধ্যে একটি অভিযান চালানো হয় ১৮ অক্টোবর রাতে।

পুলিশ সূত্রে জানা যায়, ১৯ অক্টোবর বিকেল আনুমানিক ৪টার দিকে মতিহার থানা পুলিশ মিজানের মোড় এলাকায় অভিযান চালিয়ে মির্জাপুর গ্রামের মো. আবদুল খালেকের ছেলে মো. শিপন (২৫)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

অন্যদিকে, ১৮ অক্টোবর রাত সোয়া ১১টার দিকে কর্ণহার থানা পুলিশ ডাঙ্গেরহাট এলাকায় অভিযান চালিয়ে শাহমখদুম থানার বড়বাড়িয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত বসির আলীর ছেলে মো. রহিম উদ্দিন (৩৯)-কে গ্রেপ্তার করে।

এ সময় তার কাছ থেকে ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, রহিমের বিরুদ্ধে শাহমখদুম থানায় ৯টি ও কাশিয়াডাঙ্গা থানায় ১টিসহ মোট ১০টি মাদক মামলা রয়েছে।

এ ছাড়া ১৯ অক্টোবর ভোর সাড়ে ৫টার দিকে শাহমখদুম থানা পুলিশ বড়বনগ্রাম শেখপাড়া এলাকায় অভিযান চালিয়ে একই গ্রামের মো. আলম সরকারের ছেলে মো. শরিফুল ইসলাম বিপ্লব (৩৫)-কে গ্রেপ্তার করে।

এ সময় তার কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, বিপ্লবের বিরুদ্ধে আরএমপির বিভিন্ন থানায় দণ্ডবিধি, নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং অস্ত্র আইনে মোট চারটি মামলা রয়েছে।

একই দিন দুপুর পৌনে ৩টার দিকে পবা থানা পুলিশ হাট রামচন্দ্রপুর গ্রামের মো. আবদুল মান্নানের ছেলে মো. বাবলু ওরফে বাবলু আলীর (৪৪) বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়িতে তল্লাশি করে বিক্রির উদ্দেশ্যে রাখা ১২ বোতল অ্যালকোহল উদ্ধার করা হয় এবং বাবলুকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, দুপুর ১টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ পঞ্চবটি খরবোনা নদীর বাঁধ এলাকায় অভিযান চালিয়ে মীরেরচক গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে মো. নাঈম (৩৫)-কে মাদক সেবনরত অবস্থায় গ্রেপ্তার করে।

পরে রাজশাহী বিভাগীয় পুলিশ হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। চিকিৎসকের মতামতের ভিত্তিতে তার বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: খুলনায় জাতীয় ছাত্রশক্তির সংগঠক ফাহিম মিয়া স্থায়ীভাবে বহিষ্কৃত

১

Nouveau casino en ligne : les limites et les règles de jeu responsable

২

Spotify Review 2026

৩

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

৪

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৫

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৬

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৭

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৮

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৯

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

১০

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

১১

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১২

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১৩

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১৪

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৫

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৬

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৭

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৮

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৯

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

২০