যবিপ্রবি প্রতিনিধি~~
২৫ মে ২০২৫, ৫:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কানাজাওয়া বিশ্ববিদ্যালয়ের কোলাবোরেটিভ প্রফেসর হলেন যবিপ্রবির শিক্ষক

জাপানের কানাজাওয়া বিশ্ববিদ্যালয়ের কোলাবোরেটিভ প্রফেসর হিসেবে নিয়োগ পেয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেমিকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. শাহানাজ পারভীন। তার এ নিয়োগের মেয়াদকাল থাকবে আগামী দুই বছর।

সোমবার (১২ ই মে) কানাজাওয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট তাকাশি ওয়াদা স্বাক্ষরিত নিয়োগপত্রে এ তথ্য জানানো হয়।

নিয়োগপত্রে বলা হয়, ড.শাহানাজ পারভীনকে ১২ মে ২০২৫ থেকে ৩১ মার্চ ২০২৭ পর্যন্ত কানাজাওয়া বিশ্ববিদ্যালয়ের কোলাবোরেটিভ প্রফেসর/সহযোগী অধ্যাপক হিসেবে নিযুক্ত করা হয়েছে।

কানাজাওয়া বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিকীকরণ প্রক্রিয়া, গবেষণায় যৌথ অংশগ্রহণ, শিক্ষার্থী বিনিময় কর্মসূচি এবং বৈশ্বিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করবেন ড.শাহানাজ পারভীন। এতে কানাজাওয়া বিশ্ববিদ্যালয় ও যবিপ্রবির মধ্যে গবেষণা ও একাডেমিক সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

কানাজাওয়া বিশ্ববিদ্যালয়ের কোলাবোরেটিভ প্রফেসর হিসেবে নিয়োগ পাওয়া সম্পর্কে অনুভূতি জানতে চাইলে ড.শাহানাজ পারভীন বলেন, যবিপ্রবির একজন এলামনাই হিসেবে আমি এই অবস্থানে পৌছাতে পেরেছি এবং নিজের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কিছু করার সুযোগ পেয়েছি এটা আমার কাছে সবচেয়ে বড় আনন্দের বিষয়।
আগামী সেপ্টেম্বর ও এপ্রিল মাসে কানাজাওয়া বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষার বিভিন্ন প্রোগ্রাম বিষয়ে যবিপ্রবির শিক্ষার্থীদের জন্য পরিচিতিমূলক কার্যক্রম আয়োজন করার মাধ্যমে আমার কাজ শুরু করব।

গবেষণায় সহযোগিতার প্রসঙ্গে তিনি বলেন, কানাজাওয়া বিশ্ববিদ্যালয় আমাদের কেমিকৌশল বিভাগের সঙ্গে যৌথভাবে গবেষণা করবে। এতে আমাদের গবেষণাগারগুলোতে কী কী ঘাটতি রয়েছে, তা চিহ্নিত করে অগ্রসর হওয়া সহজ হবে। যবিপ্রবির শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য বাইরে যাবে, গবেষণায় অংশ নেবে এবং ভবিষ্যতে আমাদের বিশ্ববিদ্যালয়কে সেবা দিয়ে যাবে এটাই আমার প্রত্যাশা।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০