কালান্তর নিউজ ডেস্ক
৯ সেপ্টেম্বর ২০২৬, ৯:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁয় কিশোর গ্যাং-মাদক কারবারিদের ঘুম হারাম, পুলিশ সুপারের কঠোর হুঁশিয়ারি

নওগাঁয় কিশোর অপরাধ, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি বলেছেন, কিশোর গ্যাং ও মাদক কারবারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তাদের স্থান হবে জেলখানায়।
মান্দা উপজেলার তুডুকবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে অপরাধ ও মাদকমুক্ত নিরাপদ সমাজ গড়ার লক্ষ্যে আয়োজিত কিশোর অপরাধ ও মাদকবিরোধী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খোরশেদ আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
পুলিশ সুপার বলেন, মান্দা থানার এ এলাকায় সন্ত্রাস, কিশোর গ্যাং ও মাদক কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এসব কর্মকাণ্ড বরদাশত করা হবে না। অপরাধ ও মাদকমুক্ত নিরাপদ সমাজ গঠনে নওগাঁ জেলা পুলিশ সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ইতোমধ্যে অভিযান চালিয়ে এ এলাকার কিশোর গ্যাংয়ের নেতা সুলতান ও পারভেজকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। ভবিষ্যতে যারা কিশোর গ্যাং কিংবা মাদকের সঙ্গে জড়িত হবে, তাদের বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের স্থান হবে জেলখানায়।
সভায় বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ হাজারো সচেতন মানুষ অংশ নেন। এ সময় পুলিশ সুপার শিক্ষার্থী ও অভিভাবকদের মাদক, কিশোর অপরাধ এবং সাইবার ক্রাইম প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানান।
পরে উপস্থিত সবাই হাত তুলে মাদক প্রতিরোধে নিজেদের অঙ্গীকার ব্যক্ত করেন এবং কিশোর গ্যাং প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।
সভায় আরও উপস্থিত ছিলেন মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ শাওন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মতবিনিময় সভায় কিশোর অপরাধ প্রতিরোধ, মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: খুলনায় জাতীয় ছাত্রশক্তির সংগঠক ফাহিম মিয়া স্থায়ীভাবে বহিষ্কৃত

১

Nouveau casino en ligne : les limites et les règles de jeu responsable

২

Spotify Review 2026

৩

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

৪

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৫

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৬

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৭

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৮

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৯

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

১০

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

১১

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১২

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১৩

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১৪

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৫

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৬

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৭

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৮

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৯

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

২০