কালান্তর নিউজ ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীতে বাড়ছে পদ্মার পানি, প্লাবিত নিম্নাঞ্চল; নদীর পাড়ে বাড়ছে দর্শনার্থীর ভিড়

রাজশাহীতে কয়েকদিন ধরে পদ্মা নদীর পানি বাড়ছে। এতে নদীর চর ও তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। তবে এখনো পদ্মার পানি বিপৎসীমা অতিক্রম করেনি।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, রাজশাহী নগরের বড়কুঠি পয়েন্টে পদ্মার পানি বাড়তে থাকায় শনিবার সকাল ৬টায় পানির উচ্চতা ছিল ১৬ দশমিক ৪৬ মিটার। সন্ধ্যা ৬টায় তা বেড়ে দাঁড়ায় ১৬ দশমিক ৫৪ মিটারে। রাজশাহী নগর এলাকার জন্য পদ্মার পানির বিপৎসীমা নির্ধারণ করা হয়েছে ১৮ দশমিক ০৫ মিটার
পানি উন্নয়ন বোর্ডের রাজশাহীর গেজ রিডার এনামুল হক জানান, গত মাসের মাঝামাঝি সময় থেকে পদ্মার পানি বাড়ছে। এর মধ্যে কয়েক দফা পানি কমলেও সেপ্টেম্বর মাসে এখন পর্যন্ত পানি কমেনি, বরং ক্রমাগত বেড়েছে।
পানি বাড়তে থাকায় রাজশাহী নগরের শ্রীরামপুর ও পঞ্চবটি এলাকার নদীতীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। একইভাবে পবা, বাঘা ও গোদাগাড়ী উপজেলার বিভিন্ন চরাঞ্চলের নিম্নভূমিতেও পানি ঢুকেছে। রাজশাহী নগরের বিপরীতে সম্প্রতি ‘মিনি সুইজারল্যান্ড’ নামে পরিচিতি পাওয়া চর এলাকাটিও পানিতে প্লাবিত হয়েছে। এতে চরের বাসিন্দারা গবাদিপশু নিয়ে কিছুটা বিপাকে পড়েছেন।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, চরাঞ্চলের জন্য পদ্মার পানির পৃথক কোনো বিপৎসীমা নির্ধারণ করা নেই। তবে নগর এলাকার নির্ধারিত বিপৎসীমার তুলনায় বর্তমানে পানি যথেষ্ট নিচে রয়েছে।
এদিকে পদ্মার পানি বাড়ার দৃশ্য দেখতে বিকেল হলেই নদীর পাড়ে বাড়ছে মানুষের ভিড়। অনেকেই পরিবার-পরিজন নিয়ে নদীর পাড়ে ঘুরতে আসছেন। কেউ কেউ পদ্মার পানির মনোরম দৃশ্য ক্যামেরাবন্দি করছেন, আবার অনেকে মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করছেন।
স্থানীয়দের মতে, বর্ষা মৌসুমে পদ্মার পানির এই অপরূপ দৃশ্য রাজশাহীর মানুষের পাশাপাশি বাইরের দর্শনার্থীদেরও আকৃষ্ট করে। পরিকল্পিতভাবে নদীর পাড়ের সৌন্দর্য ও পর্যটন সুবিধা বাড়ানো গেলে পদ্মার পাড় রাজশাহীর অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র হিসেবে আরও জনপ্রিয় হয়ে উঠতে পারে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০