কালান্তর নিউজ ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৬, ৭:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

মোহাম্মদ সালাহউদ্দিন মিরসরাই প্রতিনিধি:
চট্টগ্রামের মিরসরাইয়ের প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। নতুন শিক্ষার্থীদের পদচারণায় কলেজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ, শিক্ষকবৃন্দ, বিভিন্ন বিভাগের দায়িত্বশীল কর্মকর্তা, সিনিয়র শিক্ষার্থী ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা নবীন শিক্ষার্থীদের কলেজ জীবনে নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, সময়ানুবর্তিতা ও নৈতিক মূল্যবোধ বজায় রাখার আহ্বান জানান।

বক্তারা বলেন, উচ্চশিক্ষা শুধু ভালো ফলাফল অর্জনের জন্য নয়, বরং একজন শিক্ষার্থীকে জ্ঞান, দক্ষতা, মানবিকতা ও দায়িত্ববোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার গুরুত্বপূর্ণ সময়। তাই শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।

নবীন শিক্ষার্থীরা কলেজ জীবনের নতুন অধ্যায়ে প্রবেশের অনুভূতি প্রকাশ করে বলেন, সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে সুন্দর সম্পর্ক বজায় রেখে নিয়মিত পড়াশোনা এবং ভালো ফলাফল অর্জনের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে চান।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি তাদের কলেজের নিয়ম-কানুন মেনে চলা এবং শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল থাকার পরামর্শ দেওয়া হয়।

পরে নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০