আব্দুল্লাহ আল মানছুর~
২ নভেম্বর ২০২৫, ১০:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

“জুলাই সনদের আইনিভিত্তিক গণভোট দিতে হবে” —কুমিল্লা ৬ আসনের জামায়াত প্রার্থী

Oplus_131072

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ উপজেলা ও সেনানিবাস এলাকা) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ রবিবার (২ নভেম্বর) বিকেল ৪টায় আদর্শ সদর উপজেলার আমরাতলী ইউনিয়নের নন্দিবাজার থেকে মাঝিগাছা বাজার পর্যন্ত গণসংযোগ ও পথসভায় অংশ নেন।

৭নং ওয়ার্ড সভাপতি মাস্টার মনির হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি ছিলেন মহানগর আমীর কাজী দ্বীন মোহাম্মদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরীর নায়েবে আমীর অধ্যাপক এ. কে. এম. এমদাদুল হক মামুন, মহানগর কর্মপরিষদ সদস্য ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা দেলোয়ার হোসেন সবুজ, এবং অঞ্চল পরিচালক অধ্যাপক মফিজুল ইসলাম পাটোয়ারী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মো. মাসুম বিল্লাহ।এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আমীর ডা. সিরাজী, ইউনিয়ন সেক্রেটারি মো. শাহজাহান, ৭নং ওয়ার্ড সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা, যুবনেতা আব্দুল হাসিব, ইউনিয়ন টিম সদস্য মিজানুর রহমান, ৩নং ওয়ার্ড সভাপতি ফারুক হোসেন, ৫নং ওয়ার্ড সভাপতি মনিরুল ইসলাম, ৬নং ওয়ার্ড সভাপতি মো. জাকির হোসেন, জামায়াত নেতা নাজমুল হাসান, ইউনিয়ন শিবির সভাপতি মো. মাজেদুল ইসলাম, শিবির নেতা মো. দিদার হোসেন রনি, আব্দুল করিম, আব্দুর রহিম, আমিনুল ইসলাম, বাদল হোসেন, সানিউল মাহবুব, জাবেদ হোসেন ও মো. সালাউদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন,“ছাত্র জনতা বিশ্ববিদ্যালয়ে যেমন বিজয় এনেছে, জাতীয় সংসদ নির্বাচনে তেমনি বিজয় অর্জিত হবে ইনশাআল্লাহ। আগামীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে।”

তিনি আরও বলেন,“মাত্র পাঁচ বছরে যাকাত ব্যবস্থার মাধ্যমে দেশের অর্থনৈতিক কাঠামো বদলে স্বনির্ভর অর্থনীতি প্রতিষ্ঠা করা হবে। বেকার যুবকের কর্মসংস্থান, নারীর অধিকার নিশ্চিতকরণ ও নারীর প্রতি নির্যাতন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। বৈষম্যহীন সুন্দর সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”এসময় তিনি বলেন-জুলাই সনদের আইনিভিত্তিক গণভোট নভেম্বরের মধ্যেই দিতে হবে”এবং আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন দিতে হবে।”

বিশেষ অতিথি অধ্যাপক এ. কে. এম. এমদাদুল হক মামুন বলেন,“কুমিল্লায় যারা দলীয় কোন্দল ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত, তারা আবারও ভোট চাইতে আসবে। জামায়াত ক্ষমতায় গেলে দলবাজি, চাঁদাবাজি, ছিনতাই ও রাহাজানি বন্ধ হবে। জেনা-ব্যভিচারমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টির পানিতে নরসিংহাটি আকসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভাঙন, ঝুঁকিতে শিক্ষার্থীরা!

পার্বতীপুরে নিজ ঘর থেকে মা ও কিশোরী মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার!

গুগলে ‘চোরের দলের ফুটবল খেলা কবে’ সার্চ দিলেই আসছে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের তথ্য!

বেলকুচির মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঈর্ষণীয় সাফল্য, প্রশংসায় ভাসছেন শিক্ষকরা!

সাংবাদিকদের পাশে থাকার বার্তা দিয়ে পার্বতীপুর উপজেলা যুবদলের উপহার সামগ্রী প্রদান

তৈয়বা মজুমদার রক্তকেন্দ্রে সাড়ে ৪ কোটি টাকার আধুনিক যন্ত্রপাতি হস্তান্তর

কুষ্টিয়ায় বিজিবির উদ্যোগে সীমান্তবর্তী ১০০ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নেত্রকোনায় চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ, হাসপাতালে ব্যাপক ভাঙচুর

রাজশাহীতে পদ্মার পানি বেড়ে মৌসুমের সর্বোচ্চ, ডুবছে চর

সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধে দিনাজপুরে মতবিনিময় সভা

১০

‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচিতে দিনাজপুর জেলা পুলিশের সবুজায়ন উদ্যোগ

১১

দুই মাস পর সচল মধ্যপাড়া খনি, শুরু হলো পাথর উত্তোলন

১২

মিঠাপুকুরে কলেজছাত্রী খুশীর রহস্যজনক মৃত্যু: অপমৃত্যুর আড়ালে পরিকল্পিত হত্যাকাণ্ড ও জোরপূর্বক গর্ভপাতের লোমহর্ষক ক্লু উন্মোচন

১৩

দিনাজপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার মো. ফরহাদ সরকারের বিদায় সংবর্ধনা

১৪

কুয়েটে ১৬তম জাতীয় আন্ডারগ্রাজুয়েট ম্যাথ অলিম্পিয়াডের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

১৫

কুয়েটে ‘বৃক্ষরোপণ সপ্তাহ-২০২৬’ উদ্বোধন: সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয়

১৬

নানাবাড়িতে খেলতে গিয়ে প্রাণ গেল শিশুর: অরক্ষিত সেফটি ট্যাংকে ভাসছিল ২ বছরের ইফাত

১৭

বাগেরহাটে টানা বর্ষণে ৭ হাজার ঘের প্লাবিত: শত কোটি টাকার ক্ষতিতে নিঃস্ব মৎস্যচাষিরা

১৮

কৃষক বাবার অসাধারণ সাফল্য: ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে রাজশাহীর হাসিবুর!

১৯

নেত্রকোণায় রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা: সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের প্রত্যয়

২০