কালান্তর নিউজ ডেস্ক
৯ সেপ্টেম্বর ২০২৬, ১:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ওসমানীনগরে কৃষকদের জন্য কৃষি ঋণ প্রচারণা ও আলোচনা সভা

সিলেটের ওসমানীনগরে কৃষি ঋণ প্রচারণা, আলোচনা সভা ও প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ঢাকা ব্যাংক পিএলসির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশার সভাপতিত্বে এবং ঢাকা ব্যাংকের কর্মকর্তা তাওরেম রাতুল সিংহের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের অতিরিক্ত পরিচালক ধরনী কান্ত দাশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা কৃষি কর্মকর্তা উম্মে তামিমা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুমন মিয়া মামুন, উপজেলা শিক্ষা কর্মকর্তা ও তাজপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম তালুকদার এবং ঢাকা ব্যাংক পিএলসির লালদিঘিরপাড় শাখার ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজার সুমন বনিক।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ঢাকা ব্যাংক পিএলসি গোয়ালাবাজার শাখার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ব্রাঞ্চ ম্যানেজার শাহাদাত হোসেন চৌধুরী।
আলোচনা সভায় বক্তারা বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ খাত। কৃষকদের উৎপাদন বাড়াতে প্রয়োজনীয় অর্থের জোগান নিশ্চিত করা গেলে দেশের কৃষি খাত আরও সমৃদ্ধ হবে। কৃষি ঋণ নিয়ে কৃষকরা যেন তা উৎপাদনশীল কাজে বিনিয়োগ করেন এবং সময়মতো ঋণ পরিশোধ করেন, সে বিষয়ে সচেতনতা বাড়াতে হবে।
বক্তারা কৃষকদের জন্য ব্যাংকিং সুবিধা আরও সহজ করতে ব্যাংক ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সহজ শর্তে কৃষি ঋণ গ্রহণ, ঋণের সঠিক ব্যবহার, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং নতুন কৃষি উদ্যোক্তা তৈরির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপজেলার কৃষক কৃষানি ও কৃষি উদ্যোক্তাদের মধ্যে ১৭ জনকে মোট ২৪ লাখ টাকা কৃষি ঋণ প্রকাশ্যে বিতরণ করা হয়।
ঋণ বিতরণে অংশ নেয় বাংলাদেশ কৃষি ব্যাংক, সোনালী ব্যাংক পিএলসি, ঢাকা ব্যাংক পিএলসি, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি, যমুনা ব্যাংক পিএলসি, আইএফআইসি ব্যাংক এবং স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট ব্যাংকের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কৃষক, কৃষি উদ্যোক্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০