জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উদযাপন উপলক্ষে খুলনার দিঘলিয়া উপজেলায় বিষয়ভিত্তিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
উপজেলা পর্যায়ে আয়োজিত এ প্রতিযোগিতায় মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতার বিভাগগুলো ছিল নজরুলসংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয় ও একক নৃত্য।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃষ্টিশীল কর্ম নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
নজরুলসংগীত ১ম: পায়েল দাশ, দশম শ্রেণি, সেনহাটী সরকারি মাধ্যমিক বিদ্যালয়।
২য়: সায়রী চক্রবর্তী, দশম শ্রেণি, বারোপুত মাধ্যমিক বিদ্যালয়।
৩য়: অনুস্কা গুহ অর্চি, নবম শ্রেণি, সেনহাটী সরকারি মাধ্যমিক বিদ্যালয়।
কবিতা আবৃত্তি ১ম: ইমন মোজা, দশম শ্রেণি, আমরাটিয়া কেরামত মল্লিক মাধ্যমিক বিদ্যালয়।
২য়: রাবেয়া সিদ্দিকা চৌধুরী, দশম শ্রেণি, দিঘলিয়া এম এ মজিদ মাধ্যমিক বিদ্যালয়।
৩য়: সানিয়া ইসলাম, দশম শ্রেণি, সেনহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয়।
চিত্রাঙ্কন ১ম: জিনিয়া সুলতানা রিমু, দশম শ্রেণি, দিঘলিয়া এম এ মজিদ মাধ্যমিক বিদ্যালয়।
২য়: অনুস্কা গুহ অর্চি, নবম শ্রেণি, সেনহাটী সরকারি মাধ্যমিক বিদ্যালয়।
৩য়: সায়রী চক্রবর্তী, দশম শ্রেণি, বারোপুত মাধ্যমিক বিদ্যালয়।
একক অভিনয় ১ম: তরিকুল ইসলাম, দশম শ্রেণি, দিঘলিয়া এম এ মজিদ মাধ্যমিক বিদ্যালয়।
২য়: ঝিক লাল, দশম শ্রেণি, পাইকগাছা হাজীমুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়।
৩য়: সুমাইয়া জামান কথা, দশম শ্রেণি, সেনহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয়।
একক নৃত্য ১ম: পূজা সরকার, নবম শ্রেণি, হাজী ছায়েম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়।
২য়: সায়রী চক্রবর্তী, দশম শ্রেণি, বারোপুত মাধ্যমিক বিদ্যালয়।
৩য়: টীমনা মন্ডল, নবম শ্রেণি, স্টার জুট মিলস সরকারি উচ্চ বিদ্যালয়।
অনুষ্ঠান শেষে বিভিন্ন বিভাগে বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।