কালান্তর নিউজ ডেস্ক
১০ অক্টোবর ২০২৬, ৮:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিরসরাই প্রেস ক্লাবের কমিটি ঘোষণা,

চট্টগ্রামের মিরসরাই প্রেস ক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের ১৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে দৈনিক পূর্বকোণের মিরসরাই প্রতিনিধি আবু সাঈদ ভূঁইয়া সভাপতি এবং দৈনিক নয়া দিগন্তের মিরসরাই প্রতিনিধি এম মাঈন উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নবগঠিত কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি হয়েছেন মাসিক মীরসরাই পত্রিকার যুগ্ম সম্পাদক সাইফুল হক সিরাজী। সহসভাপতি হয়েছেন দৈনিক বাণিজ্য প্রতিদিনের চট্টগ্রাম প্রতিনিধি দিদারুল আলম ভূঁইয়া।

জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক কালের কণ্ঠের মিরসরাই প্রতিনিধি এম আনোয়ার হোসেন। যুগ্ম সম্পাদক হয়েছেন সিভয়েসের মিরসরাই প্রতিনিধি ফিরোজ মাহমুদ ও একুশে টেলিভিশনের উত্তর চট্টগ্রাম প্রতিনিধি ইকবাল হোসেন জীবন।

কমিটির সাংগঠনিক সম্পাদক হয়েছেন দৈনিক দেশ রূপান্তরের মিরসরাই প্রতিনিধি আজমল হোসেন। প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন দৈনিক আজকের পত্রিকার মিরসরাই প্রতিনিধি সাফায়াত মেহেদী। কোষাধ্যক্ষ হয়েছেন আরটিভির মিরসরাই প্রতিনিধি শিহাব উদ্দিন সিদ্দিক।

দপ্তর সম্পাদক হয়েছেন দৈনিক তৃতীয় মাত্রার মিরসরাই প্রতিনিধি আকতার হোসেন এবং ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন সময়ের কণ্ঠস্বরের মিরসরাই প্রতিনিধি জাবেদুল ইসলাম।

এ ছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন দৈনিক কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার চট্টগ্রাম ব্যুরোপ্রধান এনায়েত হোসেন মিঠু, দৈনিক আমার দেশের মিরসরাই প্রতিনিধি নুরুল আলম, দৈনিক ইত্তেফাকের মিরসরাই প্রতিনিধি মোহাম্মদ ইউসুফ, দৈনিক ভোরের দর্পণের মিরসরাই প্রতিনিধি আশরাফ উদ্দিন এবং দৈনিক কালবেলার মিরসরাই প্রতিনিধি আজিজ আজহার।

নবনির্বাচিত সভাপতি আবু সাঈদ ভূঁইয়া বলেন, মিরসরাই প্রেস ক্লাবকে আরও গতিশীল ও শক্তিশালী করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চান তিনি। সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা জোরদারে নতুন কমিটি আন্তরিকভাবে কাজ করবে।

সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন বলেন, সাংবাদিকদের ঐক্য ও পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি প্রেস ক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হবে। সদস্যদের কল্যাণ এবং সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চান তিনি।

উল্লেখ্য, ১৯৯৩ সালে মিরসরাই প্রেস ক্লাব প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি স্থানীয় সাংবাদিকদের পেশাগত কার্যক্রম, পারস্পরিক সহযোগিতা এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা গণমাধ্যমে তুলে ধরতে ভূমিকা রেখে আসছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: খুলনায় জাতীয় ছাত্রশক্তির সংগঠক ফাহিম মিয়া স্থায়ীভাবে বহিষ্কৃত

১

Nouveau casino en ligne : les limites et les règles de jeu responsable

২

Spotify Review 2026

৩

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

৪

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৫

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৬

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৭

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৮

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৯

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

১০

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

১১

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১২

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১৩

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১৪

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৫

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৬

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৭

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৮

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৯

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

২০