কালান্তর নিউজ ডেস্ক
৭ অক্টোবর ২০২৬, ৯:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কয়রায় জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহনশীলতা নিয়ে মতবিনিময়

খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের খান সাহেব কোমর উদ্দীন কলেজে জলবায়ু ঝুঁকিপূর্ণ প্রান্তিক জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি ও টেকসই অভিযোজন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) সকালে ‘জলবায়ু ঝুঁকিপূর্ণ প্রান্তিক জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি ও টেকসই অভিযোজন: স্থানীয় জনগোষ্ঠীর কণ্ঠস্বর ও বিসিসিটির করণীয়’ শীর্ষক এ সভার আয়োজন করে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট (বিসিসিটি)।

সভায় সভাপতিত্ব করেন বিসিসিটির সচিব (উপসচিব) শেখ মনিরুজ্জামান। সভা সঞ্চালনা করেন বিসিসিটির সহকারী পরিচালক মো. ইউসুফ মেহেদী।

সভায় উপস্থিত ছিলেন ইউনেস্কো চেয়ার অধ্যাপক মোহাম্মদ নুরুন্নবী, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মনজুরুল কিবরীয়া, বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সের অধ্যাপক ড. এম.এইচ ফারুক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক তানজিম হায়াৎ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সিনিয়র লেকচারার মো. ফেরদৌসসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা।

এ ছাড়া উপস্থিত ছিলেন কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল বাকী এবং খান সাহেব কোমর উদ্দীন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনুপম কুমার বৈদ্য।

সভায় উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব, লবণাক্ততা বৃদ্ধি, সুপেয় পানির সংকট এবং এসব সমস্যা মোকাবেলায় স্থানীয় জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা উপকূলীয় এলাকার মানুষের বাস্তব অভিজ্ঞতা ও মতামতকে গুরুত্ব দিয়ে টেকসই অভিযোজন পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

পাশাপাশি জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কার্যকর ও দীর্ঘমেয়াদি উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: খুলনায় জাতীয় ছাত্রশক্তির সংগঠক ফাহিম মিয়া স্থায়ীভাবে বহিষ্কৃত

১

Nouveau casino en ligne : les limites et les règles de jeu responsable

২

Spotify Review 2026

৩

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

৪

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৫

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৬

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৭

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৮

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৯

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

১০

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

১১

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১২

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১৩

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১৪

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৫

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৬

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৭

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৮

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৯

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

২০