রিপোর্ট বাংলাদেশ~
২২ অক্টোবর ২০২৫, ৮:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চুয়াডাঙ্গায় বিপুল পরিমান ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালিয়ে এক হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার (২০শে অক্টোবর) ভোরে পৌর শহরের কোর্টপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক দুজন হলো- জীবননগর থানার পুরাতন লক্ষ্মীপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মো. ওসমান (৩৬) এবং কক্সবাজারের টেকনাফ থানার শ্যামলাপুর চৌকিদারপাড়ার হাফেজ আহমেদের ছেলে মুনসুর আলম (২৪)। চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শাহ জালাল খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার ভোরে চুয়াডাঙ্গার জীবননগর পৌরশহরের কোর্টপাড়ায় হাফিজুর রহমানের ৩ তলা বিল্ডিংয়ের নিচতলার পূর্ব পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া ওসমানের দুই কক্ষ বিশিষ্ট ফ্ল্যাটের পশ্চিম পাশের কক্ষে অভিযান চালিয়ে ওসমান ও মুনসুর আলমকে আটক করা হয়। এসময় ওই কক্ষের ওয়ারড্রোপ হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয় এক হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট।

জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য পাঁচ লাখ ৭০ হাজার টাকা। এ ঘটনায় চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক রাকিবুল ইসলাম রাসেল বাদী হয়ে আটক দুজনের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের করেছেন।

 

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: খুলনায় জাতীয় ছাত্রশক্তির সংগঠক ফাহিম মিয়া স্থায়ীভাবে বহিষ্কৃত

১

Nouveau casino en ligne : les limites et les règles de jeu responsable

২

Spotify Review 2026

৩

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

৪

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৫

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৬

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৭

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৮

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৯

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

১০

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

১১

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১২

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১৩

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১৪

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৫

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৬

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৭

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৮

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৯

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

২০